বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বিসিবির কাজ শেষ বাকি দায়িত্ব সরকারের, সাকিবের ফেরার ইঙ্গিত আসিফের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

বিসিবির কাজ শেষ বাকি কাজ সরকারের, সাকিবের ফেরার ইঙ্গিত আসিফের

বছর দুই আগে ভারতের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল-সবুজের প্রতিনিধিত্ব করা হয়নি তাঁকে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর মামলা সংক্রান্ত জটিলতায় দেশের মাটিতেও ফেরা হয়নি এই অলরাউন্ডারের। 

সম্প্রতি আবারও আলোচনায় সাকিবের প্রত্যাবর্তন। তার জাতীয় ক্রিকেট দলে যোগ দেওয়া নিয়ে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। আশার আলো দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের আইনি জটিলতা নিরসনে বিসিবির উচ্চপর্যায় থেকে জোরালো তৎপরতা শুরু হয়েছে। আজ মঙ্গলবার তার সব মামলার ফাইল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছান হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর।


বিজ্ঞাপন


সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে গতকাল (সোমবার) বিসিবির সিইও এবং সহ-সভাপতি ফারুক আহমেদ তার ফাইলটি নিয়ে গিয়েছিলেন।’

আসিফ আরও বলেন, ‘সাকিবের একটু ইস্যু হচ্ছে..., গতকাল (সোমবার) ক্রীড়া প্রতি মন্ত্রীর সঙ্গে মিটিং ছিল ফেডারেশনগুলোর। আমাদের সিইও মহোদয় এবং ফারুক ভাই ফাইলটা নিয়ে গিয়েছিলেন, আমিনুল সাহেবকে ব্রিফ করা হয়েছে। উনি বলেছেন এটা আজ সচিব সাহেবের কাছে পৌঁছে দিতে।’

আসিফ জানিয়েছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ৫ই আগস্টের পরবর্তী মামলাগুলো পুনর্বিবেচনার কথায় সাকিব বিষয়টি নিয়ে তিনি আশাবাদী। কণ্ঠশিল্পী ও বিসিবির পরিচালকের কথায়, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন যে, মামলা পুনর্বিবেচনা হবে, এটা পজিটিভ। সাকিবের ইস্যুগুলো যেহেতু ফাইল হয়ে গেছে। এখন সিদ্ধান্তের বিষয়। ফাইল জমা দেওয়ার মাধ্যমে বিসিবির প্রাথমিক কাজ শেষ হবে, বাকিটা সরকারের বিষয়। আশা করছি পাকিস্তান সিরিজেই আমরা সাকিবকে পাব। দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন ৫ই অগাস্টের পরের মামলাগুলো পুনর্বিবেচনা করবে, এটা শুনে ভালোই লাগলো। এখন আশা করি সরকার দ্রুতই সিদ্ধান্ত নিবে। আশা করি সাকিবকে আমরা দ্রুতই ফিরে পাব।’

ইএইচ/ 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর