বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

জাহ্নবী-খুশী ছাড়াও আরও এক কন্যা শ্রীদেবীর, কে এই পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পিএম

শেয়ার করুন:

জাহ্নবী-খুশী ছাড়াও আরও এক কন্যা শ্রীদেবীর, কে এই পাকিস্তানি অভিনেত্রী

বলিউডের শ্রী ছিলেন শ্রীদেবী। মায়ের জুতায় পা গলিয়েছেন অভিনেত্রীর দুই কন্যা জাহ্নবী ও খুশি কাপুর। এবার জানা গেল আরও এক কন্যা রয়েছে শ্রীদেবীর। তিনি পাকিস্তানের অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শ্রীদেবীর ওই তৃতীয় কন্যার নাম সজল আলী। তিনি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী। মৃত্যুর আগে তাকে নিজের সন্তানের স্বীকৃতি দেন শ্রীদেবী। 

sajal-aly-s-bts-video-breaks-the-internet-1677878346-6401-1024x682
সজল আলী; ছবি : সংগৃহীত 

সজলের সঙ্গে শ্রীদেবীর পরিচয় ‘মম’ ছবিতে কাজের সূত্র। সেখানে শ্রীদেবীর মেয়ের ভুমিকায় অভিনয় করেন পাকিস্তানি এই তারকা। লম্বা সময় শুটিংয়ের কারণে পর্দার বাইরেও দুজনের মধ্যে মা-মেয়ের হৃদ্যতা গড়ে ওঠে। ছবির প্রচারের সময় শ্রীদেবী বলেছিলেন, ‘‘সজল আমার তৃতীয় সন্তানের মতো।’’


বিজ্ঞাপন


শ্রীদেবীর মৃত্যুর বছর খানেক আগে সজলের মায়ের মৃত্যু হয়। অভিনেত্রীর মৃত্যুকে পুনরায় মাতৃবিয়োগ বলে উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘‘আরও এক বার যেন মাকে হারিয়ে ফেললাম।’’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর