বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

রাশমিকার সঙ্গে এখনো যোগাযোগ আছে, বিয়ের আগে ভাইরাল প্রাক্তনের মন্তব্য 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

রাশমিকার সঙ্গে এখনও যোগাযোগ আছে, বিয়ের আগে ভাইরাল প্রক্তনের মন্তব্য 

আগামী ২৬ ফেব্রুয়ারি কাগজে কলমে বিজয় দেবারাকুন্ডার হতে যাচ্ছেন রাশমিকা মান্দানা। এরইমধ্যে ভাইরাল অভিনেত্রীর প্রাক্তন রক্ষিত শেঠির সাক্ষাৎকার। যেখানে তিনি জানিয়েছেন সম্পর্ক ভেঙে গেলেও রাশমিকার সঙ্গে যোগাযোগ আছে তার।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশমিকার বিয়ের সানাই যখন বাজতে চলেছে তখন ভাইরাল রক্ষিতের পুরনো এক ভিডিও। যেখানে অভিনেত্রীকে নিয়ে মন্তব্য করতে শোনা গেছে তাকে।


বিজ্ঞাপন


২০২৩ সালের ওই সাক্ষাৎকারে রক্ষিত বলেছিলেন, “আমার ও রাশমিকার মধ্যে আজও যোগাযোগ রয়েছে। বিনোদন জগতে ওর সত্যি খুব বড় স্বপ্ন রয়েছে। স্বপ্নের পিছু ধাওয়া করে এগিয়ে চলেছে। স্বপ্নপূরণ করাই ওঁর একমাত্র লক্ষ্য। আমাদের সত্যি ওকে সমর্থন করা উচিত।”

২০১৬ সালে রাশমিকার সঙ্গে রক্ষিতের পরিচয় কিড়িক পার্টি সিনেমার সূত্রে। স্ক্রিন শেয়ার করেছিলেন দুজন। প্রেমও সেখান থেকে। এক বছর প্রেমের পর বাগদান সম্পন্ন করেন তারা। এরপর আর এগোয়নি। পরের বছর বিচ্ছেদ হয় তাদের। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর