সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

হোটেল থেকে জনপ্রিয় অভিনেতার পচাগলা দেহ উদ্ধার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

হোটেল থেকে জনপ্রিয় অভিনেতার পচাগলা দেহ উদ্ধার 

জনপ্রিয় মালয়ালম অভিনেতা দিলীপ শঙ্কর আর নেই। রহস্যজনক মৃত্যু হয়েছে তার। হোটেল কক্ষ থেকে অভিনেতার পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তিরুবন্তপুরমে একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য গিয়েছিলেন তিনি। সেই সিরিয়ালের নির্মাতারা জানিয়েছেন, শুটিংয়ে সাময়িক বিরতি ছিল। তাই দুই দিন আগে শেষবার সেটে এসেছিলেন দিলীপ। ফের সিরিয়ালের শুটিংয়ে যোগ দেওয়ার জন্য তিরুবন্তপুরমেরই একটি হোটেলে থেকে যান।


বিজ্ঞাপন


দিন দুয়েক অভিনেতাকে কক্ষ থেকে বের হতে না দেখেই সন্দেহ হয় হোটেলের কর্মীদের। তবে পচা গন্ধ না বের হওয়া পর্যন্ত কেউই খতিয়ে দেখার চেষ্টা করেননি বিষয়টি। শেষমেশ দুই দিন বাদে হোটেলের ঘর থেকেই উদ্ধার হয় অভিনেতার দেহ।

এদিকে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে ঘর থেকে পচা গন্ধ বের হতেই কর্মীরা তড়িঘড়ি গিয়ে দরজা ভেঙে অভিনেতার দেহ উদ্ধার করে।

দিলীপের কয়েকজন সহ-অভিনেতা জানিয়েছেন, বিগত কয়েক দিন ধরেই নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। পুলিশ ইতিমধ্যেই অভিনেতার রহস্যমৃত্যুর কিনারা করতে তদন্তে নেমেছে।

দক্ষিণের জনপ্রিয় মুখ দিলীপ। একাধিক জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে অভিনয় করেছেন। এরমধ্যে অন্যতম ‘পঞ্চগনি ’। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর