বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

যেভাবে লাইফ সাপোর্ট থেকে ফিরে আসেন আজিজুল হাকিম 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

যেভাবে লাইফ সাপোর্ট থেকে ফিরে আসেন আজিজুল হাকিম 

লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চারদিকে ছড়িয়ে পড়েছিল চরম উৎকণ্ঠা, তখন বেঁচে ফিরে অলৌকিক এক প্রত্যাবর্তনের গল্প লেখেন ছোটপর্দার বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম। ২০২০ সালের নভেম্বর মাসে ৪৮ ঘণ্টার জন্য লাইফ সাপোর্টে ছিলেন। অভিনেতা কীভাবে যমদূতের দুয়ার থেকে ফিরে এলেন, সে কথাগুলো জানিয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের দ্বাদশ পর্বে। 

আগামীকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই পডকাস্ট পর্বটি। 

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে আজিজুল হাকিম বলেছেন, ‌‌‘জীবদ্দশায় অনেক শিল্পীকেই মৃত্যুবরণ করতে হয়; মুখরোচক সংবাদে কিংবা অসংখ্য নামী-বেনামী ইউটিউব চ্যানেলে। তবে এটা কাম্য নয়।’ 

4de67f110c4adf133149afe3e99153ee-69980c5222cfd.jpg?jadewits

২০২১ সালে অভিনেতা জীবনের সবচেয়ে বড় ঝড় পার করে এসে এখন নিয়মিতভাবেই কাজ করছেন টিভি নাটক, ওটিটি, এমনকি চলচ্চিত্রেও। আসছে ঈদে তাকে দেখা যাবে রায়হান রাফীর সিনেমাতেও। ‘প্রেশার কুকার’ নামের এই সিনেমায় ভিন্নধর্মী এক চরিত্রে অভিনয় করেছেন তিনি।
পডকাস্ট সেটে রুম্মান রশীদ খান ও আজিজুল হাকিমপডকাস্ট সেটে রুম্মান রশীদ খান ও আজিজুল হাকিম

আজিজুল হাকিম একসময় নিয়মিত প্যাকেজ নাটকে অভিনয় করতেন বলে অনেকে তাকে সম্বোধন করতেন ‘প্যাকেজুল হাকিম’ নামে! পডকাস্টে আজিজুল হাকিম বলেন ’৯০ দশকের শিল্পীদের নিয়ে অনেক না জানা কথা। 

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।   

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর