রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিয়ের দাওয়াত দিলেন অ্যালেন শুভ্র!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

বিয়ের দাওয়াত দিলেন অ্যালেন শুভ্র!

সম্প্রতি নিজের বিয়ের দাওয়াত দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অ্যালেন শুভ্র! দীর্ঘদিন পর অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরমধ্যে বিয়ের খবরে সরগরম নেটদুনিয়া। অনুরাগীদের মনে প্রশ্ন তবে কি সত্যি বিয়ের পিঁড়িতে বসছেন এই অভিনেতা? 

খোঁজ নিয়ে জানা গেছে, এটি তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’-এর দৃশ্য। নাটকে খায়রুল চরিত্র অভিনয় করছেন অ্যালেন শুভ্র। অন্যদিকে নিপা চরিত্রে অভিনয় করছেন তাবাসসুম ছোঁয়া। গল্পের ধারাবাহিকতায় দেখা যাবে খায়রুল ও নিপার বিয়ের বর্ণিল আয়োজন। ছোট পর্দার বিয়ের বিষয়টি নিয়ে মজার ছলে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন অ্যালেন শুভ্র। 

সামাজিক মাধ্যমে এক ভিডিও শেয়ার করে শুভ্র লেখেন, ‘আপনারা সবাই আসবেন খায়রুলের বিয়েতে। আমার বউ কে, সেটা আমি পরে জানাচ্ছি!’ অভিনেতার লেখা পোস্ট ঘিরে সরগরম নেটদুনিয়া। যদিও নাটকের প্রেক্ষাপটে নিপার সঙ্গে তার বিয়ের আয়োজন হচ্ছে। তবুও ‘বউ কে’ তা নিয়ে শুভ্রর লুকোছাপা। 

পারিবারিক টানাপোড়েন আর সামাজিক বাস্তবতার মিশেলে নির্মিত এই নাটকে অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ডা. এজাজ, ইন্তেখাব দিনার, শিল্পী সরকার অপু, সুষমা সরকার।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর