শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভোটে হেরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে খোঁচা মেঘনা আলমের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

ভোটে হেরে নাসীর উদ্দীন পাটওয়ারীকে খোঁচা মেঘনা আলমের

নানা কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনার কেন্দ্র ছিল ঢাকা-৮ আসন। গতকাল ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে দেখা গেছে, এই আসনের ট্রাক প্রতীকের প্রার্থী আলোচিত মডেল মেঘনা আলম পেয়েছেন ৬০৮টি ভোট। ফলাফল ঘোষণার পর সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। 

নির্বাচনে পরাজিত হয়ে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসীর উদ্দীন পাটওয়ারীকে খোঁচা দিয়ে এক বিস্ফোরক পোস্ট দিয়েছেন মেঘনা আলম। সেখানে তিনি দাবি করেন, অন্যের অর্থ দিয়ে নয় বরং নিজের সামর্থ্যে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 


বিজ্ঞাপন


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পোস্টে মেঘনা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, পাটওয়ারীর মতো জনতার টাকা তুলে নির্বাচন করিনি। ৬০৮টি ভোট যারা দিয়েছেন সবাই কোনো একটা প্রমাণসহ যোগাযোগ করবেন। দেশ পরিবর্তনের জন্য ১ জন মানুষও গুরত্বপূর্ণ।’ 

পোস্টটি প্রকাশের কয়েক মিনিট পর পাটোয়ারীর নাম সরিয়ে সংশোধন করে মেঘনা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, জনতার টাকা তুলে নির্বাচন করিনি। ৬০৮টি ভোট যারা দিয়েছেন সবাই কোনো একটি প্রমাণসহ যোগাযোগ করবেন। দেশ পরিবর্তনের জন্য ১ জন মানুষও গুরত্বপূর্ণ।’

রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যে জানা গেছে, আসনটির ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী মির্জা আব্বাস কেন্দ্রে প্রাপ্ত ভোট পান ৫৬ হাজার ৫৫২টি। এর সঙ্গে পোস্টাল ভোট যোগ হয় ২ হাজার ৮১৪টি। সব মিলিয়ে তার মোট প্রাপ্ত ভোট দাঁড়ায় ৫৯ হাজার ৩৬৬।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ১০৮টি কেন্দ্রে পান ৫১ হাজার ৫৭২ ভোট। পোস্টাল ভোটে তিনি পান আরও ২ হাজার ৫৫৫টি। ফলে তার মোট ভোট হয় ৫৪ হাজার ১২৭। 

এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কেফায়েত উল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৩৬ ভোট। এছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬০৮ ভোট। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর