দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনীতির মাঠের পাশাপাশি সরগরম শোবিজ অঙ্গনও।
ভোট দিয়ে জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ঢাকা মেইলকে বললেন, ‘সুস্থ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে এলাম। আমাদের চাওয়া তো এটাই, তাই না! আমরা যেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। যে সরকার আসবে তারা যেন মানুষের দিকে খেয়াল রাখে। এর বেশি চাওয়া আমাদের নেই।’
বিজ্ঞাপন
গায়িকার প্রত্যাশা, ‘এই দেশে যারা বাস করেন তারা যেন নিজেদের কাজ ভালোভাবে করতে পারেন। যিনি চাকরি করছেন তিনি যেন চাকরি যিনি ব্যবসা করছেন তিনি যেন সেটা করতে পারেন। সামগ্রিক অর্থে এটাই আমাদের কামনা। আশা করি সে ইচ্ছার প্রতিফলন ভোটের মাধ্যমে হোক। বাংলাদেশের জন্য শুভকামনা।’
কনকচাঁপা, ছাড়াও ভোট দিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন আজমেরী হক বাঁধন, ওমর সানী, রবি চৌধুরী, কুদ্দুস বয়াতি, নাজমুন মুনিরা ন্যান্সিসহ তারাকাদের অনেকে।
আজ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

