বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

হলিউড তারকা কিম কার্দাশিয়ানের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

হলিউড তারকা কিম কার্দাশিয়ানের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস 

ভাইরাল হয়েছে জনপ্রিয় হলিউড তারকা কিম কার্দাশিয়ানের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ওই ভিডিওতে কিমকে দেখা গেছে রেসিং ড্রাইভার এফ ওয়ান রেসার লুইস হ্যামিলটনের সঙ্গে। গল্প করছেন; যা দেখে অনেকেরই মনে হয়েছে, দুই অঙ্গনের এই দুই তারকা এবার তাদের সম্পর্কে সিলমোহর দিতে চলেছেন। যদিও দুজনের দাবি, তারা ভালো বন্ধু, এর বেশি কিছু নন। তবে গ্যালারিতে বসে থাকা তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখে অনেকে বলছেন, তাদের সম্পর্কটা আর বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই।

VO0322_CoverStory_03_20250312_161856972

এদিকে অনেকদিন ধরে হ্যামিলটনের সঙ্গে কিমের প্রেমের গুঞ্জন নিয়ে কানাঘুষা চলছে। এ নিয়ে দুজনেই কুলুপ এঁটে রেখেছিলেন মুখে। এবার ভিডিওতে একসঙ্গে দেখে যেন সম্পর্কের সত্যতা খুঁজে পাচ্ছেন ভক্তরা। 

এর আগে একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছে কিমের। বিয়ের পিঁড়িতেও একাধিকবার বসেছেন। সবশেষ ২০১৪ সালে কিম তৃতীয়বারের মতো বিয় করেন ক্যাসি ওয়েস্টকে। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। এবার হ্যামিল্টনের সঙ্গে দেখে সবার ধারণা, নতুন সম্পর্কের জড়িয়েছেন এ তারকা! 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর