বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

বিপাশা থেকে কার্দাশিয়ান—কে নেই রোনালদোর প্রেমিকার তালিকায়!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ১০:৫৫ এএম

শেয়ার করুন:

বিপাশা থেকে কার্দাশিয়ান—কে নেই রোনালদোর প্রেমিকার তালিকায়!
ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের ইতিহাসের তো বটেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত প্রায় দেড় দশক ধরে। ২০২২ কাতার বিশ্বকাপে খেলছেন তিনি। গোল দিয়েছেন দুটি। এরইমধ্যে তার দল উঠে গেছে সুপার এইটে।

তারকা ফুটবলার হওয়ায় রোনালদোর চারপাশে ঘোরাঘুরি করতেন হলিউড-বলিউডের নামজাদা সব সুন্দরী তারকারা। তিনিও তাদের প্রশ্রয় দিয়েছেন, মেতে ওঠেন আদিম উল্লাসে। চলুন তার প্রেমিকাদের সঙ্গে পরিচিত হয়ে আসা যাক—

রাশিয়ান মডেলের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ

রাশিয়ান সুপার মডেল ইরিনা শায়েকের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালডোর প্রায় পাঁচ বছরের সম্পর্ক ছিল। ২০১৫ সালে দুজনের বিচ্ছেদ হয়।

Ronaldo Irina

আমেরিকান ফ্যাশন আইকনের সাথে প্রেম

আমেরিকার ফ্যাশন আইকন প্যারিস হিলটনের সঙ্গেও ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে পর্তুগালের সুপারস্টারকে। তবে তাদের সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।

Ronaldo Paris

কিম কার্দাশিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা

হলিউডের সাড়াজাগানো সুপারস্টার কিম কার্দাশিয়ান। তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রোনালদো। ২০১০ সালে মাদ্রিদে বেড়াতে গিয়ে কিমের প্রেমে পড়েছিলেন রোনালদো। হয়েছিলেন ঘনিষ্ঠ। যদিও এই সম্পর্ক নিয়ে তারা কখনও মুখ খোলেননি।

Ronaldo Kim

মায়ের আপত্তিতে স্প্যানিশ মডেলের সঙ্গে বিচ্ছেদ

স্প্যানিশ মডেল নারিদা গালার্ডোর সঙ্গে বেশ মাখো মাখো সম্পর্ক ছিল রোনালডোর। কিন্তু মায়ের আপত্তিতে নাকি প্রেমিকাকে ছাড়েন সিআর সেভেন।

Ronaldo Narida

বিপাশা বসুকে চুম্বন

এক পার্টিতে বলিউড তারকা বিপাশা বসুর সঙ্গে দেখা হয়েছিল রোনালডোর। সেখানে তারা একে অপরকে ঠোঁটে চুম্বন করেছিলেন। সেই ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। তাতেই চাঞ্চল্য ছড়ায়।

Ronaldo

থিতু হন মডেল জর্জিয়ার সঙ্গে

অনেক সুন্দরীর ঘাটে তরী ভিড়িয়েছেন রোনালদো। কারও সঙ্গে বাঁধেননি বাসা। তাই দেখে অনেকে ভেবেছিলেন, প্লে-বয় রোনালদোকে কব্জা করা কোনো নারীর পক্ষে সম্ভব নয়। ধারণাটি ভেঙে দিয়েছেন স্পেনীয় সুন্দরী মডেল জর্জিনা। পোশাকের বিপণিতে গিয়ে নাকি তার রূপে মুগ্ধ হয়েছিলেন তিনি। দুজনের এক কন্যাসন্তান রয়েছে। নাম আলানা মার্টিনা।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর