শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভালোবাসা দিবসে একসঙ্গে শাকিব-অপু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২ পিএম

শেয়ার করুন:

ভালোবাসা দিবসে একসঙ্গে শাকিব-অপু

ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি বিশেষ আয়োজন রয়েছে মাছরাঙা টেলিভিশনের। সকাল ৭ টায় ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন দীর্ঘদিন বাংলাদেশে বসবাসকারী মার্কিন যুগল জ্যাকব বার্লিন ও জয়া বার্লিন। নিজেদের পরিচয়, বন্ধুত্ব, প্রেম সংসার এবং বাংলাদেশের জীবন সম্পর্কে বলবেন তারা। 

সকাল ৯ টায় একসঙ্গে দেখা যাবে শাকিব খান ও অপু বিশ্বাসকে। কেননা ওই সময় প্রচারিত হবে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত বাংলা চলচ্চিত্র ‘ভালোবাসা এক্সপ্রেস’। সন্ধ্যা ৬ টায় ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রাত ৯ টায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন চিত্রনায়িকা শবনম বুবলী। 

এ ছাড়া রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বৃষ্টির ঘ্রাণ’। তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও বহ্নি হাসান। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর