মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘জওয়ান’-এ দ্বৈত ভূমিকায় শাহরুখ, কতটুকু জানেন বডি ডাবল সম্পর্কে?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম

শেয়ার করুন:

‘জওয়ান’-এ শাহরুখের বডি ডাবল সম্পর্কে কতটুকু জানেন

রুপালি পর্দায় একই ফ্রেমে নায়ক বা নায়িকাকে ভিন্ন দুটি রূপে দেখা নতুন কিছু নয়। তবে এই ডাবল রোল নিখুঁতভাবে ফুটিয়ে তোলা বেশ কষ্টসাধ্য। বলিউড বাদশা শাহরুখ খানের বডি ডাবল হিসেবে দীর্ঘ ১৭ বছর ধরে পর্দার আড়াল থেকে কাজ করছেন প্রশান্ত ওয়ালদে। 

২০২৩ সালে মুক্তি প্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খান পিতা (বিক্রম রাঠোর) এবং পুত্র (আজাদ)— দুই চরিত্রে অভিনয় করেছেন। পর্দায় দুই চরিত্রকে একসঙ্গে ফুটিয়ে তোলেন বডি ডাবল প্রশান্ত।  

কীভাবে ‘জওয়ান’-এর শুটিং হয়েছে?  

প্রশান্ত একটি সাক্ষাৎকারে জানান, ‘জওয়ান’ সিনেমাতে এমন একটি দৃশ্য রয়েছে যেখানে শাহরুখ তার বাবাকে জড়িয়ে ধরে আছেন। এই দৃশ্যের শুটিং চলাকালীন একটি মজার ঘটনা ঘটে। শাহরুখ ছিলেন তরুণ (আজাদ) চরিত্রের ভূমিকায়, আর বৃদ্ধ (বিক্রম রাঠোর) চরিত্রে ছিলেন প্রশান্ত। যখন শাহরুখ বুড়ো (বিক্রম রাঠোর) চরিত্রে সাজলেন প্রশান্তকে হয়ে যেতে হলো তরুণ শাহরুখ! 

তিনি আরও জানান, সিনেমার জন্য ‘প্রস্থেটিক মেকআপ’ নেওয়া ছিল কষ্টসাধ্য। একেকটি লুক তৈরি করতে দীর্ঘ সময় লাগত। এক দিনে মাত্র দুটি লুকের শুটিং করা সম্ভব হতো। 

কে এই প্রশান্ত ওয়ালদে?

প্রশান্ত ভারতের ওয়াল্ডে নাগপুরের বাসিন্দা। শাহরুখের জনপ্রিয় সিনেমা ‘ওম শান্তি ওম’, ‘ডন ২’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘ফ্যান’ এবং বলিউড বাদশার বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। শাহরুখ সেটে না এলে তাঁর অনুপস্থিতিতে পরিচালকদের ‘কিউ’ হিসেবে কাজ করেছেন প্রশান্ত। প্রশান্ত একজন কোরিওগ্রাফার হিসাবে শোবিজে কাজ শুরু করেছিলেন। এরপর তিনি হয়ে ওঠেন শাহরুখের বডি ডাবল বা ‘লুক অ্যালাইক’। মিমিক্রি শিল্পী হওয়ার লক্ষ্যে দুবাইও গিয়েছিলেন তিনি। সেখানে একটি বলিউড থিম পার্কে ‘এসআরকের মতো সেজে’ কাজ করতেন। সেখানে চাকরি হারালে প্রশান্ত ভারতে ফিরে আসেন। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর