মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ক্ষমা চাইলেন শাহরুখ খান!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ১০:১২ এএম

শেয়ার করুন:

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ খান!
শাহরুখ খান

গতকাল বলিউড বাদশাহ শাহরুখ খান ৬০ বছরে পা রেখেছেন। তার জন্মদিন উদযাপন ঘিরে কমতি রাখেননি ভক্তরা। প্রিয় তারকার বিশেষ দিনটি যেন উৎসব পরিণত হয়েছিল। শাহরুখের বাংলো ‘মন্নত’র সামনে সকাল থেকে ভিড় জমান অনুরাগীরা। 

তবে রোববার সন্ধ্যায় সামাজিকমাধ্যমে একপোস্টে তিনি জানান নিরাপত্তার কারণে বাইরে বের হতে পারেবন না। শাহরুখ বলেন, ‘প্রশাসনের পরামর্শ মেনে আমি বাইরে বেরোতে পারবো না। যে অসাধারণ মানুষেরা আমার জন্য অপেক্ষা করছেন, তাদের শুভেচ্ছাও জানাতে পারবো না। আপনাদের সকলের কাছে আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী। কিন্তু এত ভিড় নিয়ন্ত্রণ করতে এবং নিরাপত্তার জন্যই আমাকে এমন পরামর্শ দেয়া হয়েছে।’

srk_DHaka

শাহরুখ যোগ করেন,’আমাকে বোঝার জন্য এবং আমার উপর বিশ্বাস রাখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আমাকে দেখতে পেলেন না। আমারও আপনাদের দেখতে না পেয়ে খারাপ লাগছে। আপনাদের সকলের সঙ্গে দেখা করার জন্য আমিও অপেক্ষা করে ছিলাম। ভেবেছিলাম, আপনাদের সঙ্গে ভালোবাসা ভাগ করে নেবো আজ। আপনাদের সত্যিই খুব ভালোবাসি।’

অভিনেতার পোস্টের পর অধিকাংশ ভক্তরা মান্নাত ছাড়তে শুরু করেন। তারপরও শাহরুখকে এক ঝলক দেখতে তার বাংলোর সামানে অপেক্ষায় ছিলেন বেশকিছু ভক্ত। তাঁদের অবশ্য নিরাশ করেননি শাহরুখ। রোববার রাত ১২টার দিকে মান্নাতের গেটের সামনে আসেন। সামাজিকমাধ্যমে ভিডিও দেখা যায়, কয়েক সেকেন্ডের জন্য ভক্তদের সামানে আসেন তিনি। এ সময় তিনি হাত নাড়িয়ে ভক্তদের শুভেচ্ছা জানান।

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর