রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

আরশ-সুনেরাহর বিয়ে আগেই হয়েছে কিন্তু আমরা জানি না!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

‘আরশ-সুনেরাহর বিয়ে আগেই হয়েছে কিন্তু আমরা জানি না’ ’ 
ছবি আরশ খানের ফেসবুক থেকে সংগৃহীত

নাটক-সিনেমায় জুটি বেঁধে কাজ করতে গিয়ে অনেকেই বাস্তব জীবনে জুটি বেঁধেছেন। সংখ্যাটা কম নয়। দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল নাকি সে পথেই হাঁটছেন। চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা।

এরই মধ্যে গতকাল সোমবার রাতে গুঞ্জন ওঠে বিয়ে করেছেন আরশ- সুনেরাহ। রটনাটি রটে আরশের একটি ফেসবুক পোস্ট কেন্দ্র করে। নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন তিনি। বিয়ের সাজে দুই তারকা অভিনয়শিল্পী। ক্যাপশনে এ অভিনেতা লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’

image
সংগৃহিত: আরশ খান-সুনেরাহ বিনতে কমাল

বিয়ের ছবি দেখেই মোটামুটি উত্তাল হয়ে ওঠে নেট দুনিয়া। আরশের পোস্টে ভিড় করেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আমি জানতাম আরশ খান সুনেরাকেই বিয়ে করবে’। অন্য একজন লিখেছেন, ‘বিয়ে আগেই হয়েছে কিন্তু আমরা জানি না’। আরও একজন লিখেছেন, ‘যাক নির্বাচনের আগে কামডা সেরে ফেললেন। আপনার জন্য শুভকামনা রইল।’ তবে সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি এ অভিনেতা। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া দেননি অভিনেতা। 

২০০৫ সালে থিয়েটারের মাধ্যমে অভিনয় শুরু করেন আরশ। দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘জটিল প্রেম’, ‘লাভ টর্চার’, ‘রাখাল বালিকা’, ‘হেডফোন’-এর মতো জনপ্রিয় নাটক। সম্প্রতি চরকির অরিজিনাল সিরিজ ‘আঁতকা’-এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে। 

অভিনেত্রী সুনেরাহ ২০১৯ সালে তার প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সবশেষ গত বছরের ঈদুল আজহার চলচ্চিত্র ‘দাগি’ এবং ‘উৎসব’ সিনেমায় দেখা যায় তাঁকে। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর