রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

আরশের সঙ্গে ছবি প্রকাশ, সঙ্গে যে প্রশ্ন সুনেরাহর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম

শেয়ার করুন:

আরশের সঙ্গে ছবি প্রকাশ, সঙ্গে যে প্রশ্ন সুনেরাহর

সিনেমা-ওটিটিতে সফল সুনেরাহ বিনতে কামালের নাটকেও তুমুল ব্যস্ততা। আরশ খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক কাজ করছেন। পর্দার বাইরেও বন্ধুত্ব গড়ে উঠেছে তাদের। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট দেখে বোঝা যায়। এবার আরশের সঙ্গে একটি ছবি প্রকাশ করলেন সুনেরাহ। সেইসঙ্গে ছুঁড়ে দিলেন একটি প্রশ্ন। 

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে আরশের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন সুনেরাহ। ফ্রেমে দুজনেই বেশ হাস্যোজ্জ্বল। ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘গেল ১২ মাসে কফির পেছনে আপনি কত ব্যয় করেছেন?’

আরশ-সুনেরাহর ছবির মন্তব্যের ঘরে অনুসারীরা নানারকম মন্তব্য করেছেন। কেউ কেউ দুজনের প্রতি ভালো লাগা প্রকাশ করেছেন। কেউ আবার দুজনকে দারুণ জুটি হিসেবে আখ্যায়িত করেছেন।

গেল ১৪ জানুয়ারি ‘আঁতকা’ নামের একটি ওয়েব কনটেন্টে এসেছে। সেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে সুনেরাহ-আরশকে। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সাবেরী আলম, মৌসুমি নাগ, সোহেল মণ্ডল, ফারিহা রহমান। রাবা খানের গল্পে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর