শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

শাকিবকে প্রতিদ্বন্দ্বী মনে করেন সিয়াম?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ পিএম

শেয়ার করুন:

‘তাণ্ডব’-এ শাকিবের সঙ্গে সিয়াম!

সম্প্রতি ‘রাক্ষস’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদ। শ্রীলঙ্কায় চলছে ছবির দৃশ্য ধারণ। ব্যস্ততার মধ্যে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মুখ খুললেন সিয়াম। 

শাকিবের সঙ্গে তার কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সিয়াম জানান, তিনি কাউকে প্রতিযোগী মনে করেন না। অভিনেতার ভাষ্য, ‘শাকিব ভাই ২৬ বছর ধরে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিকে কাঁধে নিয়ে এগিয়ে চলছেন। তার সমতুল্য হওয়া সহজ নয়, আমি সেই চেষ্টাও করি না। আমি শুধু নিজের কাজটুকু ঠিকঠাক করে যেতে চাই।’


বিজ্ঞাপন


ঈদকে কেন্দ্র করে শাকিবের সঙ্গে ছবি মুক্তি প্রসঙ্গে সিয়াম বলেন, ‘ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। এই সময়ে সবার সেরা কাজগুলোই মুক্তি পায়। শাকিব ভাইয়ের সঙ্গে আমার সিনেমাও জায়গা পায়, এটি আমার জন্য আনন্দের। আমার প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গেই। দর্শক নতুন কাজ কতটা গ্রহণ করল বা আগের চেয়ে নিজেকে কতটা এগিয়ে নিতে পারলাম, এটাই চিন্তা।’

saim_g_

এ সিনেমায় সিয়ামের বিপরীতে দেখা যাবে কলকাতার সুস্মিতা চ্যাটার্জিকে। প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন তিনি। ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে সেই গল্পই বলবেন ছবির নির্মাত মেহেদী হাসান হৃদয়।  


বিজ্ঞাপন


পরিচালক জানিয়েছেন, সিনেমার প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি পুরো ইউনিট ঢাকা ফিরবে। বাকি অংশের শুটিং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশে শেষ করা হবে।

গত ১৮ ডিসেম্বর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে আসে সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক। রোমান্টিক ইমেজের খোলস ছেড়ে রক্তমাখা চেহারা আর ভয়ংকর দৃষ্টিতে এক অচেনা অবতার রূপে হাজির হন তিনি। যা মুহূর্তেই নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছিল। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর