শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

এবার সিয়ামের সঙ্গে শাকিবের নায়িকা ইধিকা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

এবার সিয়ামের সঙ্গে শাকিবের নায়িকা ইধিকা 

ওপারের ছোটপর্দার পরিচিত মুখ হলেও টলিউডে সুবিধা করতে পারছিলেন না ইধিকা পাল। ঠিক তখন ঢালিউডে সুযোগ আসে। সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে দেখা যায় তাকে।

ছবিটি ভাগ্য বদলে দিয়েছে তার। শাকিবের বদৌলতে এখন টলিউডের সিনেমায় নাম লিখিয়েছেন। তবে তার চেয়ে বেশি সক্রিয় ঢালিউডে। সম্প্রতি সিয়াম আহমেদের সঙ্গে ‘সিকান্দার’ নামে একটি ছবিতে যুক্ত হয়েছেন তিনি। সংবাদমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা তামিম রহমান।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মাহির ছবি প্রকাশ করে যা লিখলেন তার স্বামী

আরও পড়ুন: ফের ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে সাবিনা ইয়াসমিন

নির্মাতা বলেন, দুজনের সঙ্গে কয়েকবার বসা হয়েছে। গল্প শুনেছেন। কাজটি করার জন্য দুজনই রাজি। শুটিংয়ের জন্য তাঁরা প্রস্তুত হচ্ছেন। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করার কথা সিয়ামের।

‘সিকান্দার’ নির্মিত হবে সংকটের গল্প নিয়ে। যৌথভাবে এর গল্প লিখেছেন তামিম রহমান, সরদার সানিয়াত ও অনন্য মামুন। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।


বিজ্ঞাপন


বাংলাদেশেও আরও এক ছবিতে রয়েছেন ইধিকা। ‘কবি’ নামের সে সিনেমায় তার বিপরীতে আছেন শরিফুল রাজ। ছবিটির নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। এছাড়া টলিউডে দেবের সঙ্গে ‘খাদান’ নামে একটি ছবিতেও কাজ করছেন তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর