সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

গ্র্যামির আসরে পুরস্কার জিতলেন তিব্বতী ধর্মগুরু দালাই লামা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পিএম

শেয়ার করুন:

গ্র্যামির আসরে পুরস্কার জিতলেন তিব্বতী ধর্মগুরু দালাই লামা

গ্র্যামি অ্যাওয়ার্ড সাধারণত সংগীতের মানুষদের স্বপ্নের পুরস্কার। বিশ্ব সংগীতের সেরাদের ঝুলিতে যায় এটি। এবার সেই মঞ্চে পুরস্কার জিতে নিলেন তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। ভারতীয় সংবাদয়ামধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সেরা অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে সম্মানিত করা হয়েছে তাকে। দালাই লামার শান্তির বাণীর সঙ্গে শাস্ত্রীয় সংগীতের মিশেলে তৈরি ‘মেডিটেশন: দ্য রিফ্লেকশনস অফ হিজ হোলিনেস দ্য দলাই লামা’র জন্য অ্যাওয়ার্ডটি দেওয়া হয় তাকে। তবে তিনি মঞ্চে উপস্থিত ছিলেন না। তার হয়ে পুরস্কার নেন সংগীতশিল্পী রুফাস ওয়েনরাইট। 


বিজ্ঞাপন


রুফাস বলেন, “দলাই লামার সঙ্গে দয়া, মমতা, আত্মচিন্তার বার্তাভিত্তিক অনুষ্ঠানে কাজ করতে পেরে আমি ধন্য। এর বেশি আর কী-ই বা পেতে পারি।”
সেরা অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং বিভাগে এবার মনোনয়ন পেয়েছিলেন গ্র্যামির সঞ্চালক ট্রেভর নোয়া, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি কেটানজি ব্রাউন জ্যাকসন, মিলি ভানিলির, ফ্যাব মরভ্যান। তাদের সবাইকে টেক্কা দিয়ে পুরস্কার ঝুলিতে নেন এ ধর্মগুরু।

লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনায় বসেছিল ৬৮তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় পুরুস্কার বিজয়ীদের নাম ঘোষণা। এবারের আসরে সর্বোচ্চ গ্র্যামি অ্যাওয়ার্ড নিয়ে জে-জি-র রেকর্ড ভেঙেছেন র‍্যাপার কেনড্রিক লামার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর