শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

একাধিক প্রেম করা অন্যায় নয়, সমালোচনার মুখেও স্বস্তিকা বললেন বেশ করেছি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

একাধিক প্রেম করা অন্যায় নয়, সমালোচনার মুখেও স্বস্তিকা বললেন বেশ করেছি

সম্পর্ক নিয়ে বরাবরাই অকপট টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। যতবার তিনি প্রেমে পড়েছেন ঢাক-ঢোল পিটিয়ে তা প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি তার এক মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, মানুষের জীবনে একই সাথে একাধিক প্রেম থাকা ভালো। এটা কোনো অন্যায় নয়, তার এমন মন্তব্য ভালোভাবে নেননি ভক্তরা।   

তবে সমালোচনা শুনে চুপ থাকার পাত্র নন তিনি। সমালোচকদের দিয়েছেন মোক্ষম জবাব। সমালোচকদের উদ্দেশ্য করে স্বস্তিকা লেখেন, ‘হ্যাঁ বলেছি, বেশ করেছি। প্রেম নিয়ে মিডিয়া যতবার জিজ্ঞেস করবে, আমি এভাবেই উত্তর দেব। আপনারা আমার কথাগুলোকে এমনভাবে নিচ্ছেন যেন আমি কোনো বড় ধর্মগুরু সমাজে প্রেম করা কবে থেকে এত বড় অপরাধ হয়ে গেল যে এটা নিয়ে সারাক্ষণ চর্চা করতে হবে?’

image

তিনি যোগ করেন, ‘মানুষের হাতে সময় থাকলে সেটি প্রেম করে কাটানো উচিত। তা না হলে মানুষ আজেবাজে বিষয় নিয়ে সময় নষ্ট করবেন।’

সবশেষে তিনি বলেন, ফেসবুকে অন্যের সমালোচনা না করে নিজের ভালো থাকার পথ খুঁজে বের করুন।’


বিজ্ঞাপন


অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে সর্বশেষ ২০২৪ সালের দুর্গাপূজায় মুক্তিপ্রাপ্ত ‘টেক্কা’ সিনেমায় দেখা গেছে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত এই সিনেমায় একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে অভিনেত্রী তার নতুন ওয়েব সিরিজ ‘কালীপটকা’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর