বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

কনা আমাকে শত্রু মনে করেন জানা ছিল না: ন্যান্সি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

কনা আমাকে শত্রু মনে করেন জানা ছিল না: ন্যান্সি

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সংগীতের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এবার প্রায় ১৬ বছরের পুরনো একটি ছবি প্রকাশ করেছেন এই গায়িকা। 

বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, ন্যান্সির ডান পাশে একমুখ হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা এবং বাম পাশে হাবিব ওয়াহিদ। পোস্টের ক্যাপশনে ন্যান্সি লিখেছেন, ‘২০১১ সালের একটি ছবি ফেসবুকের কল্যাণে পেলাম!’  


বিজ্ঞাপন


ন্যান্সির পোস্টটি প্রকাশ্যে আসতেই নানা রকম মন্তব্য করেছেন গায়িকার ভক্তরা। ছবিটি দেখে কেউ কেউ হৃদয় নিংড়ানো ভালোবাস উজাড় করে দিয়েছেন। অনেকেই আবার কনা ও ন্যান্সির মধ্যে চলা স্নায়ু যুদ্ধের দিকেও ইঙ্গিত করেছেন। গায়িকার পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আপনার চিরশত্রু কনা (দিলশাদ নাহার কনা) আপনার পাশে?’ ভক্তের মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, ‘আমি জানি না অথচ আপনি জেনে বসে আছেন।’ প্রত্যুত্তর ভক্ত লিখেছেন,’আপনি এবং কনা দুজনই আমার প্রিয় শিল্পী আর আপনাদের হাড়ির খোঁজ আমি জানবো না তাই কি হয়।’ এরপর ন্যান্সি আবার লিখেছেন, ‘তিনি (দিলশাদ নাহার কনা) আমাকে শত্রু মনে করেন জানা ছিল না!’  

নেটিজেনের মন্তব্যের জবাবে সবশেষে ন্যান্সি লিখেছেন, ‘ইন্ডাস্ট্রিতে এবং বয়সে, উভয় ক্ষেত্রেই বেশ সিনিয়র আমার একজন নারী সহকর্মীকে নিয়ে আপনার এহেন মন্তব্য দুঃখজনক।’ 


বিজ্ঞাপন


অন্য একজন নেটিজেন কনা ও ন্যান্সির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, ‘পাশের সহশিল্পীর সঙ্গে কি আগের মতো সম্পর্ক আছে?’ জবাবে গায়িকা লিখেছেন, ‘জী, আগের মতোই প্রফেশনাল সম্পর্ক।’ ন্যান্সির এমন মন্তব্যের জবাবে আর একজন নেটিজেন প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ‘তাহলে শিয়াল রাণী কে?’ প্রত্যুত্তর গায়িকা লিখেছেন, ‘শেয়াল রাণী হলেন শেয়াল রাণী। আপনি কী বলতে চাইছেন কনাই হলো লেজ কাটা শেয়াল রাণী? কণা কী আপনাদের নিশ্চিত করেছে যে সেই আমার বলা লেজ কাটা শেয়াল রাণী?’ 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর