শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

গণভোট নিয়ে যা বললেন ন্যান্সি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

‘স্টার নাইট’-এ ন্যান্সি 

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। একই দিনে গুরুত্বপূর্ণ দুটি ভোট। এ ভোটকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন। গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দল ‘না’ ভোটের পক্ষে সংগঠিত হচ্ছেন।  

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে গায়িকা লিখেছেন, “গণভোটের আয়োজন করবেন! ভোট ‘হ্যাঁ’ বা ‘না’ হবে সেটাও নিজেরাই ঠিক করবেন। তবে এই লোক দেখানো গণভোট কাদের জন্য?”

image

গায়িকার স্ট্যাটাসে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। একাংশ গায়িকার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন। কেউ কেউ সহমত। প্রমাণ মিলেছেন ন্যান্সির পোস্টের মন্তব্যের ঘরে। 


বিজ্ঞাপন


২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রের মাধ্যমে তার গানের যাত্রা শুরু হয়। ২০০৯ সালে তার প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ মুক্তি পায়। ২০১১ সালে ‘প্রজাপতি’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর