বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্লেব্যাক থেকে অবসর অরিজিতের, যা বলছেন ভারতীয় তারকারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:১২ পিএম

শেয়ার করুন:

প্লেব্যাক থেকে অবসর অরিজিতের, যা বলছেন ভারতীয় তারকারা

প্লেব্যাক থেকে স্বেচ্ছায় অবসরের ঘোষণায় দিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী অরিজিৎ সিং। গায়কের এমন সিদ্ধান্ত মন ভেঙেছে ভক্তদের। সংগীত পাড়ার অন্দরে বইছে নানা গুঞ্জন। কেউ কেউ মনে করছেন তিনি সাময়িক বিরতি নিয়েছেন, কেউ আবার বলছেন অভিমান থেকে এই সিদ্ধান্ত। 

অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসর নেওয়ার প্রসঙ্গে কিংবদন্তি সংগীতশিল্পী উদিত নারায়ণ গণমাধ্যমকে বলেন, ‘সংগীতের কোনো শেষ নেই। এটা সৃষ্টিশীল। আমার ইচ্ছে যতদিন বেঁচে থাকব ততদিন গান গাইব। ছাড়ব না। সবাই আমাকে এত ভালোবাসেন, গান পছন্দ করেন। সংগীত দিয়ে গোটা দুনিয়ায় ভালোবাস ছড়ানো যায়। গান মানুষকে ভালো রাখে।’ 


বিজ্ঞাপন


সংগীত থেকে সরে দাঁড়ানোর বিষয়ে পৌষালী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওঁর ইচ্ছে হয়েছে এমন সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো উনি অন্য কিছু করছেন। আমার যেটা ধারণা, ওঁর ওপর প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছিল। অন্য কোনো কাজে মন দিতেই পারছিলেন না। পরিচালনার কাজ করছেন, একাধিক সিংগেল, অ্যালবাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাই প্লেব্যাক করবেন না। উনি তো মাটির মানুষ। হয়তো নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দিলেন।’ 

সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, ‘অরিজিৎ যা লেখে সেটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন শিল্পী শুধু দিয়েই যাবেন। তাঁরও তো একটা বিরতি দরকার। মানুষও ওঁকে যথেষ্ট ফিরিয়ে দিয়েছেন। তবুও বিরতি তো দরকার। আমি জানি না সে কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু যে সিদ্ধান্ত নিক সেটাকে সম্মান জানানো উচিত। ওঁর প্রতি ভালোবাসাটা যেন অটুট থাকে। ১৫-১৬ বছরে যে গান গেয়েছে অনেক শিল্পী ৪০ বছরের ক্যারিয়ারও পারে না।’


বিজ্ঞাপন


গায়েক ঘনিষ্ঠ পরিচালক রানা সরকার অরিজিতের স্বেচ্ছায় অবসর প্রসঙ্গে বলেন, ‘কিছু একটা হয়েছে। হয়তো অভিমান থেকে এমন সিদ্ধান্ত। মাসখানেক পর সব ঠিক হয়ে যাবে। এমনিতে সামনে ওর ছেলের পরীক্ষা আছে সেটা নিয়ে ব্যস্ত।’ এর আগে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ নির্মাতা লেখেন, ‘কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে এই চৈতন্য লাভ করেছেন সংগীতের ঈশ্বর? ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা, ফিরে এসো লালা।’  

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর