শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

পার্থকে নিয়ে গর্বের সঙ্গে যে কথা বললেন অভিনেতা শাহেদ শরীফ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

পার্থকে নিয়ে গর্বের সঙ্গে যে কথা বললেন অভিনেতা শাহেদ শরীফ 

বাংলাদেশের রাজনীতিতে আলাদা অবস্থান আছে আন্দালিব রহমান পার্থর। তুখোড় বাগ্মীতার কারণে অনেকের কাছে প্রিয় তিনি। তার শুভাকাঙ্ক্ষীর তালিকায় আছেন অভিনেতা শাহেদ শরীফ খানও। পার্থর গুণমুগ্ধ এ অভিনেতা সামাজিক মাধ্যমে দিয়েছেন একটি পোস্ট।

নিজের ফেসবুকে দেওয়া ওই পোস্টে শাহেদ শরীফ লিখেছেন, বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মানুষ আছেন, যারা অসংখ্য প্রতিকূলতার মাঝেও সত্যের পথ থেকে কখনও সরে যাননি। রাজনীতিবিদ আন্দালিব পার্থ তেমনই একজন মানুষ। সবসময় চাপ, বাধা ও ঝড়ের মুখেও তিনি সাহসের সঙ্গে সত্য কথা বলেছেন—এটাই তাকে আলাদা করেছে। আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমি তার একজন বন্ধু।


বিজ্ঞাপন


এরপর পার্থকে নিয়ে লেখেন, আগামী আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তার মতো যোগ্য, সাহসী ও নীতিবান নেতৃত্বই আজ আমাদের দেশের সবচেয়ে বেশি প্রয়োজন। একজন সৎ ও স্পষ্টভাষী নেতা হিসেবে তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম। একজন শিল্পী হিসেবে— এ বিশ্বাস আমার আছে। তার জন্য রইল অন্তরের গভীর থেকে দোয়া ও শুভকামনা। 

এরপর অনুসারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, একইসঙ্গে আপনাদের সকলের প্রতি অনুরোধ— নেতা নির্বাচনের ক্ষেত্রে যেন আমরা কোনো ভুল না করি। সঠিক মানুষকে, যোগ্য নেতৃত্বকে বেছে নেওয়াই আমাদের ভবিষ্যৎকে নিরাপদ ও আলোকিত করবে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর