বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র দেওলের ছোট ছেলে ববি দেওল। বাবার দেখানো পথেই ক্যারিয়ার গড়েছেন তিনি। শিশুশিল্পী হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ। এরপর দীর্ঘ সময় ধরে নায়কের চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে তাঁকে খল চরিত্রে বেশি দেখা যায়।
প্রায় পাঁচ দশকের অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘গুপ্ত’, ‘সোলজার’, ‘বিচ্ছু’, ‘অজনবি’, ‘হমরাজ’এর মতো ব্যবসা সফল ছবি। ক্যারিয়ারে সফলতার পাশাপাশি ব্যর্থতাও ছিল চোখে পড়ার মতো। ২০০৭ সালে মুক্তি প্রাপ্ত ‘ঝুম বরাবর ঝুম’ ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লে অনেকটা আটালে চলে যান এই অভিনেতা। এরপর কেটে গেছে দীর্ঘ ১৬ বছর। কিন্তু নতুন কোনো ছবিতে দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে সন্দীপ রেড্ডী ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিতে ‘আবরার’ চরিত্রে অভিনয় করে চমকে দেন। এই সিনেমার মাধ্যমে বলিউডে আবারও রাজকীয় প্রত্যাবর্তন করেন তিনি।

দীর্ঘ অভিনয় জীবনে কোটি মানুষের ভালোবাসার সঙ্গে অর্জন করেছেন অঢেল সম্পদ। বর্তমানে ববি দেওল প্রায় ৬৭ থেকে ৭০ কোটি টাকার সম্পত্তির মালিক। সিনেমা প্রতি তার পারিশ্রমিক ৪ থেকে ৮ কোটির ঘরে। এছাড়া বিভিন্ন বিজ্ঞাপন থেকে বছরে তার আয় প্রায় ১ কোটি টাকা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘মুম্বাইয়ে ৬ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাংলো রয়েছে। এছাড়াও ভারতের জুহুতে উত্তরাধিকার সূত্রে পাওয়া আরও একটি বাংলো রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৬৫ কোটি টাকা। অভিনেতার গ্যারেজে রয়েছে রেঞ্জ রোভার ও মার্সিডিজ বেঞ্জের মতো দামি সব গাড়ি।

অভিনেতাকে সবশেষ দেখা গেছে ‘ওয়েল টু দ্য জঙ্গল’ সিনেমায়। এতে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, রবিনা ট্যান্ডন প্রমুখ।
ইএইচ/

