বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

প্রথম সপ্তাহে তেরোশো কোটি টাকার বেশি আয় ‘মার্সি’-এর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

প্রথম সপ্তাহে তেরশ কোটি টাকার বেশি আয় ‘মার্সি’-এর 

চলতি সপ্তাহে বক্স অফিসের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ক্রিস্টোফার মাইকেল প্রাট (ক্রিস প্রাট) অভিনীত সায়েন্স ফিকশন সিনেমা ‘মার্সি’। সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে ঘরে তুলেছে ১১.১ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার তিনশ চুয়াল্লিশ কোটি বাইশ লাখ তেইশ হাজার তিনশ বিশ টাকা।

পরিচালক তিমুর বেকমামবেটোভের ক্যারিয়ারে ‘মার্সি’ প্রথম কোনো সিনেমা যা বক্স অফিসের শীর্ষে জায়গা করে নিয়েছে। মুক্তির আগে বিশেষ প্রদর্শনী থেকে ১২.৬ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি। যদিও এ আয় অভিনেতা ক্রিস প্রাটের ক্যারিয়ারে সবচেয়ে কম আয়ের ওপেনিং।


বিজ্ঞাপন


টেক্সাস থেকে মেইন পর্যন্ত ৩৭টি রাজ্যে প্রচণ্ড তুষারঝড় ও শীতের সতর্কতা জারি হওয়ায় অনেক থিয়েটার বন্ধ ছিল। ফলে দেশব্যাপী সিনেমার আয় কমে প্রায় ৬০ মিলিয়ন ডলার হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৯% কম।

আন্তর্জাতিক বাজারে ছবিটি তেমন সাড়া দিতে পারেনি। ৮০টি দেশে মার্সি আয় করেছে ১১.৬ মিলিয়ন ডলার, যার ফলে বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২২.৮ মিলিয়ন ডলার। দর্শকরা ছবিকে খুব বেশি পছন্দ করেননি; সিনেমাস্কোরে এটি বি গ্রেড পেয়েছে এবং রটেন টমেটোর গড় রেটিং মাত্র ২০%। 


বিজ্ঞাপন


সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী আয় করলেও বেশ কিছু কারণে এর সাফল্য আটকে গেছে। এরমধ্যে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া এবং সমালোচকদের নেতিবাচক রেটিং বক্স অফিসে প্রভাব ফেলেছে।  

‘বক্স অফিস প্রো’-এর তথ্য অনুযায়ী, ‘মার্সি’ সিনেমাটির দর্শকদের মধ্যে পুরুষ দর্শকদের উপস্থিতি বেশি ছিল। বিশেষ করে ২৫ থেকে ৩৪ বছরের দর্শকরা সবচেয়ে বেশিবার দেখেছেন। তবে তরুণ দর্শক টানতে ব্যর্থ হয়েছেন ক্রিস প্রাট। 

বিদেশের বাজারে সিনেমাটি ১১.৬ মিলিয়ন ডলার আয় করেছে। ফলে এর বর্তমান আয় ২২.৭ মিলিয়ন ডলার। মোট আয়ের সিংহভাগ এসেছে চীন, মেক্সিকো এবং যুক্তরাজ্য এই তিন দেশ থেকে। আগামী সপ্তাহে ফ্রান্স, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানসহ ১০টি দেশে মুক্তি পাচ্ছে সিনেমটি।

এদিকে বক্স অফিসের তথ্য অনুযায়ী, মুক্তির ষষ্ঠ সপ্তাহে এসেও দাপট দেখাচ্ছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। যদিও এই সপ্তাহে এর আয় ৫১ শতাংশ কমে ৭ মিলিয়ন ডলারে ঠেকেছে। বিশ্বজুড়ে ছবিটির মোট আয় এখন ১.৩৭ বিলিয়ন ডলার। 

বক্স অফিসে সাফল্য ধরে রেখেছে ‘দ্য হাউসমেড’। ১১৫ মিলিয়ন ডলার আয় নিয়ে চতুর্থ স্থানে থেকে ‘স্লিপার হিট’। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর