বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

শাকিব খান-অমিত হাসান এখন আমেরিকার স্থায়ী বাসিন্দা  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

শেয়ার করুন:

শাকিব খান-অমিত হাসান এখন আমেরিকার স্থায়ী বাসিন্দা  

দেশের শোবিজ তারকাদের মধ্যে বিদেশের মাটিতে স্থায়ী হওয়ার প্রবণতা নতুন না। ইতোমধ্যে বহু সংগীতশিল্পী, অভিনয়শিল্পী বিশ্বের বিভিন্ন দেশে থিতু হয়েছেন। আমেরিকার গ্রিন কার্ড পেয়ে ২০২৩ সাল থেকে স্থায়ীভাবে বসবাস করছেন অভিনেতা অমিত হাসান ও তার পরিবার। এর আগে ২০২২ সালে গ্রিনকার্ডের অনুমোদন পেয়েছেন শাকিব খান। বিষয়টি নিশ্চিত করেছেন অমিত হাসান।

তিনি বলেন, ‘চলচ্চিত্র নায়কদের মধ্যে সর্বপ্রথম আমি ও শাকিব খান আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিনকার্ডের অনুমোদন পাই। এরপর থেকেই বাংলাদেশ ও আমেরিকার মধ্যে যাতায়াত করছি। শুটিং থাকলে দেশে আসি, কাজ না থাকলে পরিবারের কাছে আমেরিকায় ফিরে যাই।’ 


বিজ্ঞাপন


এর আগে ২০১৪ সালে প্রথমবার স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যান অমিত হাসান। ২০১৭ সালে স্ত্রী-সন্তান সহ অবকাশ যাপনের উদ্দেশ্যে আবারও যুক্তরাষ্ট্রে যান তিনি। পরবর্তীতে সন্তানদের পড়াশোনার কথা মাথায় রেখে পরিবারসহ সেখানে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা নেন। 

আমেরিকাতে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা অনুযায়ী অমিত হাসান ও তার পরিবারের সদস্যরা গ্রিনকার্ডের আবেদন করেন। এরপর ২০২৩ সালে স্পেশাল ক্যাটাগরি (ইবি-১) ভিসার আওতায় গ্রিনকার্ডের অনুমোদন পান।  

যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেও সিনেমার কাজে মাঝেমধ্যে দেশে আসেন অমিত হাসান। অন্যদিকে, শাকিব খানও বছরের বেশিভাগ সময় বাংলাদেশে থাকলেও বছরের একটি নির্দিষ্ট সময় আমেরিকায় অবস্থান করেন। গেল বছরের শেষ দিকেও আমেরিকায় গিয়েছিলেন তিনি।  

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর