শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা কুমার শানুর, কার পক্ষে আদালত?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

মানহানির মামলার পর মুখ খুললেন কুমার শানুর প্রাক্তন স্ত্রী

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর প্রাক্তন স্ত্রী রিতা ভট্টাচার্যের বিরুদ্ধে দায়ের করা ৫০ কোটি টাকার মানহানি মামলায় জয় পেয়েছেন গায়ক। শুক্রবার (২৩ জানুয়ারি) মুম্বাই হাইকোর্ট এক আদেশে রিতা এবং কিছু সংবাদমাধ্যমকে কুমার শানু ও তাঁর পরিবারের বিরুদ্ধে কোনো ধরনের মানহানিকর মন্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। 

মুম্বাই হাইকোর্টের বিচারপতি মিলিন্দ যাদব তাঁর পর্যবেক্ষণে জানান, রিতা ভট্টাচার্যের দেওয়া কিছু সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। আদালত মনে করছে, প্রাথমিকভাবে এসব মন্তব্য গায়কের সম্মানের হানি ঘটিয়েছে।


বিজ্ঞাপন


আদালতে কুমার শানুর আইনজীবী সানা রইস খান দাবি করেন, প্রাক্তন স্ত্রীর ভিত্তিহীন মন্তব্যের কারণে কুমার শানুর ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনে ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।

সম্প্রতি ‘ভাইরাল ভয়ানি’ এবং ‘ফিল্ম উইন্ডো’-কে দেওয়া সাক্ষাৎকারে রিতা অভিযোগ করেছিলেন, অন্তঃসত্ত্বা থাকাকালীন কুমার শানু তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতেন। এমনকি অসুস্থ অবস্থায় তাঁকে ঠিকমতো চিকিৎসা সেবা দেওয়া হতো না। 

প্রাক্তন স্ত্রীর অভিযোগগুলোকে মিথ্যা ও মানহানিকর দাবি করে গত বছরের ১৮ ডিসেম্বর আদালতের দ্বারস্থ এই গায়ক। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ জানুয়ারি। তখনই চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। 

কুমার শানু এবং রিতা ১৯৮৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০১ সালে কুমার শানু এবং রীতা ভট্টাচার্যের বিচ্ছেদ হয়। তাঁদের একটি ছেলেও আছে, জান কুমার শানু। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর