৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস যেন রেকর্ড ভাঙা গড়ার মিছিল। এবারের আসরে ৭৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে সর্বচ্চো ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়ল রায়ান কুগলারের ভ্যাম্পায়ার-হরর সিনেমা ‘সিনার্স’। রেকর্ড ভাঙার দিনেও চমকের কমতি ছিল না। গত বছর ১০টি বিভাগে মনোনয়ন পাওয়া ‘উইকেড: ফর গুড’ ফ্র্যাঞ্চাইজির এবারের কিস্তি খালি হাতে ফিরেছে।
এবারের আসরে বড় রেকর্ড তরুণ অভিনেতা টিমথি শালামের ঝুলিতে। মাত্র ৩০ বছর বয়সে ‘মার্টি সুপ্রিম’ ছবির জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন। কিংবদন্তি অভিনেতা মার্লন ব্র্যান্ডোর পর সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে তিনটি মনোনয়ন অর্জন করেছেন।

কে এই টিমোথি শালামে?
১৯৯৫ সালে নিউইয়র্ক সিটির ম্যানহাটনে জন্ম এই অভিনেতার বাবা একজন ফরাসি এবং মা আমেরিকান নাগরিক। শৈশবে হিথ লেজারের ‘জোকার’ অভিনয় দেখে অভিনেতা হওয়ার সিদ্ধান্ত নেন। শোবিজের ক্যারিয়ার শুরু করেন ক্রিস্টোফার নোলানের ‘ইন্টারস্টেলার’ সিনেমার মাধ্যমে।
বিজ্ঞাপন
২০১৭ সালে ‘কল মি বাই ইওর নেম’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। এ ছবির জন্য মাত্র ২২ বছর বয়সে অস্কারের সেরা অভিনেতার মনোনয়ন পান। শালামে অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো ‘লেডি বার্ড’, ‘লিটল উইমেন’, ‘ডিউন’ ফ্র্যাঞ্চাইজি, ‘ওনকা’ এবং বব ডিলানের বায়োপিক ‘এ কমপ্লিট আননোন’।

শালামে অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডিউন: পার্ট থ্রি’ ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও ‘হাই সাইড’ সিনেমায় মোটো জিপি রেসারের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।
ইএইচ/

