বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ
টম ক্রুজ

‘মিশন ইম্পসিবল’ খ্যাত হলিউড অভিনেতা টম ক্রুজ প্রথমবারের মতো নিজের ঝুলিতে ভরলেন অস্কার পুরস্কার। অনেকেই মনে করছেন ঝুঁকিপূর্ণ স্টান্টের জন্য অস্কার পাচ্ছেন তিনি, কিন্তু না। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সম্মানসূচক অস্কার দেওয়া হয়েছে এই অভিনেতাকে। 

এর আগে জুন মাসে অস্কার অ্যাকাডেমি এক ঘোষণায় জানিয়েছিলেন, গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানসূচক অস্কারের ভূষিত করা হবে টম ক্রুজকে। সেই ঘোষণা অনুযায়ী রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে গভর্নরস অ্যাওয়ার্ডের মঞ্চে তাঁর হাতে সম্মানসূচক অস্কার তুলে দেন প্রখ্যাত মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো ইনারিতু। 

Tom-Cruise-3

৩৫ বছর আগে প্রথম অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন ঠিকই, কিন্তু তখন ভাগ্য সহায় ছিল না বিশ্বের জনপ্রিয় এই তারকার। রোববার সম্মানসূচক অস্কার পেয়ে মঞ্চে আবেগাপ্লুত হয়ে পড়েন।   

টম ক্রুজ বলেন, ‌‘সিনেমা আমাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ভিন্ন বিষয়কে উপলদ্ধি করা ও সম্মান করতে এটি আমাকে সাহায্য করে। পৃথিবীর যেখান থেকেই আসি না কেন, থিয়েটারে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে স্বপ্ন দেখি। আর এটাই এই শিল্পের শক্তি। এ কারণেই এটি গুরুত্বপূর্ণ, এ কারণেই এটি আমার কাছে অর্থবহ। ফলে চলচ্চিত্র তৈরি করা শুধু আমার কাজ নয়, আমি কে—এটি তারই অংশ।’

tom-cruise-20250619210057

এদিকে, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’র সভাপতি জ্যানেট ইয়াং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘অ্যাকাডেমির বোর্ড অব গভর্নরস এই মেধাবী শিল্পীদের সম্মান জানাতে পেরে গর্বিত। ডেবি অ্যালেন একজন পথপ্রদর্শক কোরিওগ্রাফার ও অভিনেত্রী, যাঁর কাজ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে, বিভিন্ন ধারার সীমানা অতিক্রম করেছে। টম ক্রুজের চলচ্চিত্র, থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা এবং স্টান্ট আমাদের সবাইকে সম্মোহিত করেছে।’ 

টম ক্রুজ ছাড়াও সম্মানসূচক অস্কার পেয়েছেন কোরিওগ্রাফার-অভিনেত্রী ডেবি অ্যালেন, সংগীত তারকা ডলি পার্টন ও প্রোডাকশন ডিজাইনার উইন থমাস। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর