রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রাজ্জাকের ঠোঁটে যে গানগুলো আজও অমর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

রাজ্জাকের ঠোঁটে যে গানগুলো আজও অমর

বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট নায়করাজ রাজ্জাক। তাঁর অভিনয় যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি তাঁর অভিনীত সিনেমার গানগুলো আজও মানুষের মুখে মুখে ফেরে। রাজ্জাকের ঠোঁটে কালজয়ী হয়ে ওঠা গান নিয়ে আজকের প্রতিবেদন। 

‘নীল আকাশের নিচে আমি’ গাজী মাজহারুল আনোয়ারের কথায় এবং সত্য সাহার সুরে এই গানে কণ্ঠ দিয়েছেন খন্দকার ফারুক আহমেদ। ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘নীল আকাশের নিচে’ ছবির গানটি আজও ভ্রমণপিপাসুদের অন্যতম প্রিয়। এ ছবিতে রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন কবরী। 

hoi_-photoaidcom-2x-ai-zoom

‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাচের পুতুল’ ছবির গান। এ গানের কথা, সুর এবং দৃশ্যায়ন বাংলা গানের ইতিহাসে এক অনন্য মাত্র যুক্ত করেছে। মোহাম্মদ মনিরুজ্জামানের কথায় এবং রবিন ঘোষের সুরে গানটি গেয়েছেন মাহমুদুন্নবী। এ ছবিতে রাজ্জাকের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন অভিনেত্রী শবনম।

‘পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি’ আহমেদ জামান চৌধুরীর লেখা এবং রবিন ঘোষের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আব্দুল জব্বার। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত ‘পিচ ঢালা পথ’ ছবির আইকনিক গান। এ সিনেমায় রাজ্জাকের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন ববিতা।

নায়ক রাজ্জাক ও কবরী অভিনীত ‘দর্পচূর্ণ’ ছবির ‘তুমি যে আমার কবিতা’ গানটি নতুন প্রেমিক যুগলদের অন্যতম পছন্দের গান। ছবিটি মুক্তি পায় ১৯৭০ সালে। আবু হেনা মোস্তফা কামালের লেখা এবং আনোয়ার পারভেজের সুরে গানটি গেয়েছেন মাহমুদুন্নবী ও সাবিনা ইয়াসমিন।

image_(10) 

১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছদ্মবেশী’ ছবির ‘ও চোখে চোখ পড়েছে যখনই’ গানটি গেয়েছেন খন্দকার ফারুক আহমেদ ও সাবিনা ইয়াসমিন। গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটির সুর করেছেন আনোয়ার পারভেজ। রাজ্জাকের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাবানা। ছবিটি পরিচালনা করেন কিউ. এম. জামান। 

‘দুঃখ ভালোবেসে জীবন গড়ি’ ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্লোগান’ ছবির গান এটি। গাজী মাজহারুল আনোয়ারের কথায় এবং সুবল দাসের সুরে গানটি গেয়েছেন আব্দুল জব্বার। নির্মাতা খান আতাউর রহমান পরিচালিত জনপ্রিয় চলচ্চিত্র ‘স্লোগান’-এ অভিনয় করেন ববিতা-রাজ্জাক। 

১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জীবন তৃষ্ণা’ ছবির ‘শত জনমের স্বপ্ন তুমি আমার’ জনপ্রিয় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন খন্দকার ফারুক আহমেদ ও সাবিনা ইয়াসমিন। আহমেদ জামান চৌধুরীর কথায় গানটির সুর করেছেন সত্য সাহা। এইচ আকবর পরিচালিত ‘জীবন তৃষ্ণা’ চলচ্চিত্রে জুটি হিসেবে অভিনয় করেছিলেন রাজ্জাক ও ববিতা। 

ami_nijer_

‘এই পৃথিবীর পরে কত নদী আছে’ ১৯৭৭ সালে রাজ্জাক পরিচালিত ‘অনন্ত প্রেম’ ছবির জনপ্রিয় একটি গান। যা আজও মানুষের হৃদয়ে নাড়া দেয়। গাজী মাজহারুল আনোয়ারের কথায় এবং আনোয়ার পারভেজের সুরে গানটি গেয়েছেন আব্দুল জব্বার। ছবিটি পরিচালক ছিলেন খোদ নায়করাজ রাজ্জাক। এটি অভিনেতার পরিচালিত প্রথম চলচ্চিত্র। 

‘হৈ হৈ রঙ্গিলা’ গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং সত্য সাহার সুরে জনপ্রিয় গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী। ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সেতু’ ছবির গানটি রাজ্জাকের ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় গানগুলোর একটি। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর