বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

রাত আটটার পর অমিতাভের বাড়ির দরজা বলিউডের জন্য বন্ধ! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

রাত আটটার পর অমিতাভের বাড়ির দরজা বলিউডের জন্য বন্ধ! 

রাত আটটার পর অমিতাভ বচ্চনের বাড়ির দরজা বলিউডের জন্য বন্ধ। ঘড়ির কাঁটা আটের ঘর ছুঁলেই আর কাউকে ঢুকতে দেওয়া হয় না বিগ-বির বাড়িতে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠ এসেছে এ তথ্য।

বিষয়টি সামনে এনেছেন অমিতাভের সগ অভনেতা রাজ বুন্দেলা। এর কারণও জানিয়েছেন তিনি। শুটিং শেষে সোজা বাড়ি যান অমিতাভ। কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে ভালোবাসেন তিনি। পরনিন্দা পরচর্চার মধ্যে থাকতে চান না অমিতাভ। এ কারণেই এরকম সিদ্ধান্ত।


বিজ্ঞাপন


রাজ কুন্দেলা বলেন, ‘‘অমিতজি সর্বদা কাজ শেষ করে বাড়ি ফিরে যেতেন। আর বাড়ি গিয়ে তিনি পুরো সময়টা পরিবারের সঙ্গে কাটাতেই পছন্দ করতেন। এমনকি আমি এমনও শুনেছি যে, তিনি রাত আটটার পরে ইন্ডাস্ট্রির কাউকে তার বাড়িতে আসতে দিতেন না। রাত আটটার পরে তার বাড়ির দরজা নাকি বন্ধ হয়ে যেত। আর এভাবেই তিনি পরিবার, সংসার আর অভিনয়জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতেন।”

বয়স কব্জা করতে পারেনি অমিতাভকে। এখনও ক্যামেরার সামনে আগের মতোই দাপট তার। সিনেমা কিংবা রিয়েলিটি শো কোথাও তার সমকক্ষ পাওয়া ভার। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর