শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে যে অভিযোগ প্রথম স্ত্রীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ১১:২৭ এএম

শেয়ার করুন:

হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে যে অভিযোগ প্রথম স্ত্রীর

হঠাৎ করেই দ্বিতীয় বিয়ের ঘোষণা দিয়েছেন টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। গতকাল মঙ্গলবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় নিজের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ করেন তিনি। যদিও কিছুসময় পর সেই ছবি আর খুঁজে পাওয়া যায়নি। 

এদিকে দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া জানালেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের। তিনি দাবি করেছেন, অভিনেতার সঙ্গে তাঁর এখনও বিচ্ছেদ হয়নি।


বিজ্ঞাপন


ভারতীয় গণমাধ্যমকে অনিন্দিতা বলেন, ‘নিজের স্বামীর বিয়ের ছবি দেখছি, এটা যে কি যন্ত্রণার বলে বোঝাতে পারব না। তবে একটা কথা জানিয়ে রাখি, আমাদের কিন্তু এখনও ডিভোর্স হয়নি।’ 

অনিন্দিতা জানান, তাঁর ও হিরণের ১৯ বছরের একটি মেয়ে রয়েছে। শহরের একটি অভিজাত কলেজে পড়েন হিরণ কন্যা। অনিন্দিতা বলেন, ‘বাবার বিয়ের ছবি দেখে যে ওর মনে কী চলছে, সেটা আমি বুঝতে পারছি।’


বিজ্ঞাপন


অনিন্দিতার দাবি, তিনি এখনও আইনত হিরণের স্ত্রী। বিচ্ছেদ হওয়ার আগেই ফের বিয়ে করেছেন হিরণ, অভিযোগ প্রথম স্ত্রীর। আইনের দ্বারস্থ হবেন কি না-এমন প্রশ্নের জবাবে অনিন্দিতা বলেন, ‘এখনও স্বাভাবিক হতেই তো সময় লাগছে। একটু থিতু হয়ে এটা নিয়ে ভাবব। আমাকে যাঁরা আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাঁদের সঙ্গে কথা বলেই বাকিটা ঠিক করব।’  

অনিন্দিতা আরও দাবি করেন, তাঁদের সম্পূর্ণ আলাদা থাকা নিয়েও তিনি নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। তাঁর বক্তব্য অনুযায়ী, মাঝেমধ্যেই হিরণ খড়গপুর থেকে কলকাতায় তাঁদের বাইপাসের ফ্ল্যাটে আসতেন।“এক মাস আগেও এসেছিল। মেয়ের সঙ্গে দেখা করতেই মূলত আসত। নতুন বছরের উদ্‌যাপনও আমরা একসঙ্গেই করেছি।” 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর