বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘সিনেমা করলে নাটক ছাড়তে হবে এমন কোনো কথা নেই’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ এএম

শেয়ার করুন:

‘সিনেমা করলে নাটক ছাড়তে হবে এমন কোনো কথা নেই’

এক যুগেরও বেশি সময় শোবিজের সঙ্গে যুক্ত তানিয়া বৃষ্টি। বিজ্ঞাপন ও নাটকের পাশাপাশি কাজ করেছেন সিনেমাতেও। তবে দর্শকমহলে তিনি ছোটপর্দার তারকা হিসেবে বেশি পরিচিত। সম্প্রতি নাম লিখিয়েছেন ‘ট্রাইবুনাল’ নামের একটি নতুন সিনেমাতে। সিনেমাতে নিয়মিত হতে চান অভিনেত্রী তবে নাটকের কাজ ছাড়বেন না।

মঙ্গলবার রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ছবিটি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অভিনেত্রী বলেন, “গত কয়েক বছরে সিনেমায় অভিনয় করব কি না—এ নিয়ে বহু প্রশ্নের মুখে পড়েছি। এখন সেই প্রশ্নের উত্তর প্রায় সবার জানা। আমি ‘ট্রাইব্যুনাল’ দিয়ে বড় পর্দায় ফিরছি।”

image

আট বছর আবারও বড়পর্দায় ফিরছেন তানিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভিট–চ্যানেলআই টপ মডেল প্রতিযোগিতার পর তাদের সঙ্গে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। পরে বুঝলাম, সিনেমা অনেক বড় ক্যানভাস। এখানে কাজ করতে হলে যোগ্যতা নিয়ে টিকে থাকতে হয়। তাই নিজেকে প্রস্তুত করার জন্য ছোট পর্দায় কাজ করেছি। এই আট–দশ বছরে নিজেকে বড় পর্দার জন্য তৈরি করেছি। এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করতে চাই।’

বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত থাকার কারণে ছোটপর্দার কাজে কম দিতে সময় পারছেন তিনি। তবু নাটক ছাড়ার কোনো ইচ্ছা নেই তাঁর। তানিয়ার কথায়, ‘নাটকের মাধ্যমেই দর্শক আমাকে চেনেন। এই প্ল্যাটফর্ম ছাড়া তো আমাকে কেউ চিনত না। তাই সিনেমা করলে নাটক ছাড়তে হবে—এমন কোনো কথা নেই। নাটককে কখনোই ছেড়ে দিতে পারব না। তবে সিনেমার কারণে নাটকে কাজ কমতে পারে। তাই বেছে বেছে কাজ করার পরিকল্পনা আছে।’

image

‘ট্রাইব্যুনাল’–এর শুটিংয়ের আগে টানা এক মাস তারিক আনাম খানের কাছে রিহার্সেলে গিয়েছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে উঠে এসেছে ন্যায়বিচার, নৈতিকতা ও প্রতিটি রায়ের আড়ালে লুকিয়ে থাকা রাজনীতির প্রশ্ন। 

তানিয়া ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন মৌসুমী হামিদ, আদর আজাদ, নুসরাত ফারিয়া, তারিক আনাম খান, সায়রা আক্তার জাহান, ইভোন, মিলন ভট্টচার্য, শাহেদ আলী, অশোক ব্যাপারী, সাবেরী আলম, উপমা প্রমুখ।  
 
ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর