বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শামীমের সঙ্গে বিয়ের ছবি ভাইরাল, যা বললেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

শামীমের সঙ্গে বিয়ের ছবি ভাইরাল, যা বললেন তানিয়া বৃষ্টি

অনেক দিন ধরে গুঞ্জন চলছে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টিকে নিয়ে। অভিনেত্রী অহনার পর শামীম নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন তানিয়ার সঙ্গে। এরকম কথা যখন চাউর তখন আগুন আরও উসকে দেন শামীম।

সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি দেন শামীম। সেখানে বর-কনে বেশে দেখা যায় শামীম-তানিয়াকে। ক্যাপশনহীন এরকম ছবি দেখে অনেকেই বিভ্রান্ত হন। নব দম্পতি হিসেবে অভিনন্দন জানাতে থাকেন তাদের।

এই যখন অবস্থা তখন চর্চার লাগাম টানেন শামীম নিজেই। ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন, অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শ্যুটিংয়ের ছবি।

এবার বিষয়টি মুখ খুললেন তানিয়া বৃষ্টি। ছবিটির মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, কেউ ঠেলা ঠেলি করবেন না এটি একটি পূর্ণ-দৈর্ঘ্য বাংলা নাটক। 

এর আগে অহনার সঙ্গেও সামাজিক মাধ্যমে বর-কনে বেশে ছবি দিয়েছিলেন শামীম। সেসময় বিভ্রান্ত হয়েছিলেন নেটাগরিকেরা। শোনা যায় অহনার সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে অভিনেতার। এখন নাকি শুধু পর্দায় না, আড়ালেও মন দেওয়া নেওয়া করছেন শামীম-তানিয়া। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর