শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

বিয়ে নিয়ে যা বললেন কেয়া পায়েল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

বিয়ে নিয়ে যা বললেন কেয়া পায়েল
বিয়ে নিয়ে যা বললেন কেয়া পায়েল।

অভিনয় ও ব্যবসা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। নিয়মিত নতুন নতুন কাজের খবর পাওয়া যাচ্ছে তার। এদিকে ভক্তরা তার ব্যক্তিগত জীবনেরও খবর জানতে চান। তাদের প্রশ্ন, কবে বিয়ে করছেন কেয়া পায়েল?

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে এসেছিলেন কেয়া পায়েল। সেখানে এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন। বিয়ে নিয়ে প্রশ্ন উঠলে কেয়া বলেন,  ‘বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথচলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক।’


বিজ্ঞাপন


payel_pic

অভিনেত্রী আরও বলেন,  ‘সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। যে পরিবারে আমার বিয়ে হবে, আমি চাই তারা আমাকে আপন করে নিক। আমিও তাদের আপন করে নেব। এক জীবন কাটিয়েছি মা–বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা–বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।’

তবে কবে বিয়ে করবেন সে নিয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। বিষয়টি সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দেন কেয়া। তার কথায়, ‘বিয়ের ক্ষেত্রে তিনি শুধু সৃষ্টিকর্তার ওপরই ভরসা রাখতে চান।’

আরও পড়ুন: শুভর সঙ্গে চুম্বনের দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী 


বিজ্ঞাপন


সম্প্রতি মুক্তি পেয়েছে কেয়া পায়েল অভিনীত  ‘তুমি আমার বউ’ নামের একটি নাটক। বেশ প্রশংসা কুড়াচ্ছে। এছাড়া প্রচারিত হচ্ছে অভিনেত্রীর ‘এটা আমাদেরই গল্প’ নামের ধারাবাহিক।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর