রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

ক্যানসারে মারা গেলেন এই অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

ক্যানসারে মারা গেলেন জনপ্রিয় এই অভিনেতা

আবারও বিশ্ব শোবিজ অঙ্গনে শোকের ছায়া। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লাড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন অস্ট্রেলিয়ান তারকা অভিনেতা ডেভিড আর্গ। গত ৩০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।  

অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান চলচ্চিত্র পরিবেশক সংস্থা আমব্রেলা এন্টারটেইনমেন্ট। সংস্থাটি ডেভিড আর্গকে শ্রদ্ধা জানাতে ‘কৌতুক প্রতিভাবান’ বলে উল্লেখ করেছেন। এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, ডেভিড এমন একজন অভিনেতা ছিলেন, যিনি দর্শকদের হাসাতে পারতেন।

devid

১৯৫৯ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে জন্মগ্রহণ করেন অভিনেতা ডেভিড আর্গ। ডেভিড ১৯৮৩ সালে ‘বিএমএক্স ব্যান্ডিটস’ সিনেমায় নিকোল কিডম্যানের সঙ্গে অভিনয় করে পরিচিতি লাভ করেন। আবার ১৯৮১ সালের যুদ্ধের নাটক ‘গ্যালিপোলিতে’ অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রামাটিক আর্টের ছাত্র ছিলেন ডেভিড আর্গ। তবে ১৯৭০-এর দশকের ধারাবাহিক ‘দ্য রেস্টলেস ইয়ার্স’ এ স্যামি মার্টিনের চরিত্রে অভিনয়ের জন্য শেষ বর্ষের পড়ালেখা স্থগিত করেন। ধারাবাহিকটিতে ১০০ পর্বে অভিনয় করেছিলেন তিনি।

david-argue-ezgif.com-webp-to-jpg-converter

সত্তর দশক থেকে ৯০-এর দশকের শেষ দিকে মঞ্চেও দারুণভাবে পারফর্ম করেছেন ডেভিড আর্গ। এর মধ্যে রয়েছে ‘হেয়ার দ্য ট্রাইবাল লাভ রক মিউজিক্যাল’, ‘দ্য কান্ট্রি ওয়াইফ’, ‘স্লিপিং বিউটি অন আিইস’ ও ‘দ্য মাউথ শো’। তাঁর উল্লেখযোগ্য সিনেমাগুলো ‘রেজারব্যাক’, ‘গোয়িং ডাউন’, ‘মেলভিন সন অব অ্যালভিন’, ‘ব্যাকলাশ’, ‘অ্যাঞ্জেল বেবি’, ‘রোড ট্রেন’ ও ‘হারকিউলিস রিটার্নস।  

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর