বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। দলমত শ্রেণি ধর্ম নির্বিশেষে সবাই দোয়া করছেন আপোষহীন এ নেত্রীর জন্য। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আছেন এ তালিকায়।
সামাজিক মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন চমক। রোববার (৩০ নভেম্বর) এক পোস্টে তিনি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন। পোস্টে চমক লেখেন, ‘পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন।’
মন্তব্যের ঘরে নেটিজেনরা একমত হয়েছেন চমকের সঙ্গে। তারা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন। অনেকে প্রার্থনা জানিয়েছেন সৃষ্টিকর্তার কাছে।
এর আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল, তমালিকা কর্মকারও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পোস্ট করেছিলেন।
ইএইচ/




