রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বেগম জিয়ার জন্য দোয়া চাইলেন ডিপজল 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

বেগম জিয়ার জন্য দোয়া চাইলেন ডিপজল 

সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া। দলমত শ্রেণি ধর্ম নির্বিশেষে সবাই দোয়া করছেন আপোষহীন এ নেত্রীর জন্য। জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলও আছেন এ তালিকায়।

সামাজিক মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন ডিপজল। আজ শনিবার নিজের ফেসবুকে শিল্পী সমিতির এ সাধারণ সম্পাদক লেখেন, প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার জন্য আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া এবং নতুন শক্তির প্রেরণা। 

মন্তব্যের ঘরে নেটিজেনরা একমত হয়েছেন ডিপজলের সঙ্গে। তারা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন। অনেকে প্রার্থনা জানিয়েছেন সৃষ্টিকর্তার কাছে।

এদিকে সবশেষ পাওয়া খবর, বেগম জিয়াকে বিদেশে নেওয়ার কথা ভেবেছে বিএনপি। এ ব্যাপারে তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের গ্রিন সিগন্যাল পেলেই দলীয় চেয়ারপারসনকে নিয়ে যাওয়া হবে লন্ডনে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর