বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর ‘লিলিপুট ফারহান’, পাত্রী কে?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর ‘লিলিপুট ফারহান’, পাত্রী কে?

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক। যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লিলিপুট ফারহান’ নামে পরিচিত। লাখ লাখ অনুরাগীর জল্পনার অবসান ঘটিয়ে গতকাল বুধবার ঝিনাইদহে বিয়ে সেরেছেন তিনি। বিষয়টি সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন ফারহান। 

স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে ফারহান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ ১৬ ঘণ্টার ব্যবধানে সেই পোস্টে ৩ লাখ ৬২ হাজারেরও বেশি ‘রিঅ্যাক্ট’ পড়েছে। ১৪ হাজারেও বেশি মন্তব্য এসেছে।

জানা গেছে, কনের নাম তাসনিম জেরিন। তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। 

588364240_1387744389576809_6223337054744371945_n

বিয়ের খবরে প্রকাশ্যে আসার পরই সামাজিকমাধ্যমে অনুরাগী এবং সহকর্মীরা তাঁকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। 


বিজ্ঞাপন


বিয়ের আসরে তোলা নবদম্পতির ছবি ফেসবুকে পোস্ট করে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মাশরুর ইনান লিখেছেন, ভালোই লিলিপুট, আলহামদুলিল্লাহ খুবই খুশি হইলাম।’

আরেক কনটেন্ট ক্রিয়েটর মানিক লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় লিলিপুট ফারহানের বিয়েটা হয়েই গেল।’এছাড়াও সৌভিক আহমেদ, স্মিতা চৌধুরীসহ আরও অনেকে নবদম্পতিকে অভিন্দন জানান।  

ইএইচ/  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর