বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিয়ে করলেন ‘রঙ দে তু মোহে গেরুয়া’ খ্যাত গায়িকা,পাত্র কে?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১০:০৬ এএম

শেয়ার করুন:

বিয়ে করলেন ‘রাঙ্গা দে গেরুয়া’ খ্যাত গায়িকা,পাত্র কে?

দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে চুপিসারে সাতপাকে বাঁধা পড়লেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অন্তরা মিত্র। মঙ্গলবার (২৫ নভেম্বর) কলকাতার বাইপাসের কাদাপাড়া সংলগ্ন ব্যাঙ্কোয়েটে বসেছিল বিয়ের আসর। খুব বেশি আড়ম্বর আয়োজন ছাড়াই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে শুভ কাজ সম্পন্ন করেছেন অন্তরা। 

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘রঙ দে তু মোহে গেরুয়া’  খ্যাত গায়িকার স্বামী বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। অন্তরার বরের নাম শৌর্য। পেশায় আইটি কর্মী। কাজের সূত্রে বেঙ্গালুরুতে থাকেন। 


বিজ্ঞাপন


ANTATA

ছোটবেলা থেকেই বাবার কাছে সংগীত শিখেছেন অন্তরা। মাত্র ৬ বছর বয়স থেকে মঞ্চে গাইতে শুরু করেন। ২০০৬ সালে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত ‘ইন্ডিয়ান আইডল ২’ রিয়েলিটি শোতে প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে সংগীতপ্রেমীদের মনে জায়গা করে নেন। 

হিন্দি ছাড়াও তিনি বাংলা, গুজরাটি, পাঞ্জাবি, হরিয়ানভি, কন্নড় এবং উর্দুসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। বাংলা সঙ্গীতেও তার বহু জনপ্রিয় গান রয়েছে। জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘রাঙ্গা দে গেরুয়া’ (দিলওয়ালে), ‘জনম জনম’ (দিলওয়ালে), ‘শাড়ি কা ফল সা’ (আর... রাজকুমার), ‘ভিগি সি ভাগি সি’ (রাজনীতি)। 


বিজ্ঞাপন


সংগীত চর্চার পাশাপাশি সম্প্রতি জি বাংলা ‘সারেগামাপা’-এর মিউজিক রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব সামাল দিচ্ছেন অন্তরা মিত্র। 

ইএইচ/  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর