শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

মৃত্যুর আগে কী বলেছিলেন ধর্মেন্দ্র, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

মৃত্যুর আগে কী বলেছিলেন ধর্মেন্দ্র, ভিডিও ভাইরাল

বলিউডের আকাশ ছেয়ে শোকের ছায়ায়। ভক্ত ও তারকাদের চোখ ভিজে যাচ্ছে হৃদয় ভাঙা কান্নায়। কারণ, ৮৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র দেওল। সোমবার (২৪ নভেম্বর) সকালে মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

গতমাসে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) নেয়া হয়। টানা ১৬ দিন চিকিৎসা শেষে ১২ নভেম্বর বাড়ি ফিরেছিলেন। সে সময় অভিনেতার পরিবার জানিয়েছিল তিনি মোটামুটি সুস্থ আছেন এবং এখন থেকে বাড়িতে তার চিকিৎসা চলবে।  

ধর্মেন্দ্রর মৃত্যুতে বলিউড তারকারা শোকাহত। অভিনেতার দুই পুত্র সানি দেওল ও ববি দেওল, স্ত্রী হেমা মালিনী, অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনসহ অনেকেই কিংবদন্তির প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

এদিকে অভিনেতার মৃত্যুর পর পরই তার শেষ ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, তিনি নেটিজেনদের দুর্গা পূজার সমাপ্তি শুভেচ্ছা জানাচ্ছেন। ভিডিও বার্তায় তাকে বলতে শোনা যায়, ‘সমস্ত ভাই-বোনদের, ছেলে-মেয়েদের, দশেরার (দুর্গা পূজার সমাপ্তি) শুভেচ্ছা। ঈশ্বর আপনাদের দীর্ঘ সুস্থতা দিন, খুশি দিন আর আপনারা নতুনভাবে জেগে উঠুন। তাহলে তো উন্নতি আর উন্নতি।’ 

ধর্মেন্দ্রকে শেষবারের মতো বড়পর্দায় দেখা যাবে ‘ইক্কিস’ ছবিতে। সিনেমাটি ১৯৭১ সালের ভারত–পাকিস্তান যুদ্ধের নায়ক পিভিসি অরুণ খেতারপালের জীবনী অবলম্বনে নির্মিত। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ফুল অউর পাথর’সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় আজও দর্শকদের মনে অমলিন।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর