শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

জন্মদিন

গান রেকর্ডিংয়ের সময় মাছি গিলে ফেলেছিলেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

গান রেকর্ডিংয়ের সময় মাছি গিলে ফেলেছিলেন রুনা লায়লা

‎উপমহাদেশের সংগীতের উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। সুরের জাদুতে জয় করেছেন কোটি মানুষের মন। দীর্ঘ ছয় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার শ্রোতাদের উপহার দিয়েছেন দশ হাজারের বেশি গান। বাংলা, উর্দু, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, আরবি, ফারসি, নেপালিসহ মোট ১৮টি ভাষায় কণ্ঠ দিয়েছেন তিনি।

রুনা লায়লার সংগীত জীবনের সঙ্গে জড়িয়ে আছে বহু মজার স্মৃতি এবং অপ্রত্যাশিত ঘটনা। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি নিজেই ফাঁস করলেন তাঁর ক্যারিয়ারের এক অজানা গল্প। গান রেকর্ডের সময় মাছি গিলে ফেলেছিলেন তিনি।  

dhaka-mail-20221117125834_(1)_20251117_113047890
‎ঘটনাটি ঘটেছিল পাকিস্তানের লাহোরে গান রেকর্ডিংয়ের সময়। রুনা লায়লা স্টুডিওতে যখন গভীর মনোযোগে নিজের সেরাটা দিচ্ছিলেন ঠিক তখন মুখের ভেতরে একটি মাছি ঢুকে যায়। রেকর্ডিং অবস্থায় মাছিটি গিলে ফেলেছিলেন কিন্তু রেকর্ডিং বন্ধ করেননি। 

রুনা লায়লার কথায়, ’মাছিটি আসলে খেতে চাইনি। তখন গানের ফাইনাল টেক চলছিল। এর আগে অনেকগুলো টেক হয়েছে। ফাইনাল টেকটা খুব ভালো হচ্ছিল। শেষ মুহূর্তে গিয়ে দেখি সাউন্ডপ্রুফ রুমে একটা মাছি ঘুরছে। গানের শেষে একটা আলাপের মতো ছিল। ওটা করতে গিয়ে আ করেছি তখনই মাছিটা মুখের ভেতরে চলে গেল। টেক তো কাটা যায় না। টেক কাটলে সবশেষ। আবার প্রথম থেকে শুরু করতে হবে। আর এত ভালো টেক হবে না। এ অবস্থায় মাছিটা গিলে ফেললাম। এভাবে বাকিটা গেয়েছি। এখন মনে হয় ষাট বছর ধরে মাছিটাই গান গচ্ছে।’
machi

আজ ১৭ নভেম্বর কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার জন্মদিন। ১৯৫২ সালের এই দিন জন্মগ্রহণ করেন উপমহাদেশের খ্যাতিমান এ সংগীতজ্ঞ। বিশেষ দিনে সহকর্মী শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।


বিজ্ঞাপন


ইএইচ/আরআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর