শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

জন্মদিন

রুনা লায়লা-আলমগীরের মধ্যে কে প্রথম ভালোবাসার কথা জানিয়েছিলেন?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

রুনা লায়লা-আলমগীরের মধ্যে কে প্রথম ভালোবাসার কথা জানিয়েছিলেন?

আজ ১৭ নভেম্বর কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার জন্মদিন। ১৯৫২ সালের এই দিন জন্মগ্রহণ করেন উপমহাদেশের খ্যাতিমান এ সংগীতজ্ঞ। বিশেষ দিনে সহকর্মী শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। 

৬ দশক সুরের হাত ধরে হাঁটা এ গায়িকা ব্যক্তিজীবনে হাত ধরেছেন ঢালিউডের নন্দিত অভিনেতা আলমগীরের। এক ছাদের নিচে পার করছেন তারা জীবনের ২৬টি বসন্ত। তারকা জুটিকে নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। অনেকের মনে প্রশ্ন— তাদের মধ্যে কে প্রথম কাছে এসেছিল, কে প্রথম ভালোবাসার কথা বলেছিল? ভক্তদের সেসব প্রশ্নের জবাব দিয়েছেন এই তারকা দম্পতি। 

c7a239e5f3e676b3b903aa10c6124348badbe43dea577d41

বছর ছয়েক আগে এক ঈদ আড্ডায় হাজির হয়ে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন আলমগীর-রুনা৷ অনুষ্ঠানের সঞ্চালক আফসানা মিমি তারকা জুটিকে প্রশ্ন করেন, কে প্রথম কাছে এসেছিলেন, কে প্রথম ভালোবেসেছিলেন— আলমগীর চটজলদি বলেন ওঠেন, ’দুইজনে’। পাশে বসে থাকা রুনা লায়লা অভিনেতার সঙ্গে একমত হতে পারেননি। তিনি বলেন, ’ও (আলমগীর) অনেক আগেই বলেছিল। প্রথমে আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। তখন সে আমাকে বলে, আমি অপেক্ষা করব। আমি বলি না। এরপর বলাতে রাজি হয়ে যাই।’

রুনা লায়লা-আলমগীর ১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর আগে ১৯৯৫ সালে ‘শিল্পী’ সিনেমায় কাজ করার সুবাদে দুজনের মধ্যে যে পেশাদার সম্পর্ক তৈরি হয়েছিল, তা দ্রুতই ব্যক্তিগত ভালো লাগা ও ভালোবাসায় পরিণত হয়।

runa-laila


বিজ্ঞাপন


আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খোশনূর আলমগীর, যাঁর সঙ্গে তাঁর ১৯৯৯ সালে বিবাহবিচ্ছেদ হয়। রুনা লায়লারও এর আগে দুইটি বিয়ে হয়েছিল। গায়িকার প্রথম স্বামীর নাম খাজা জাভেদ কায়সার এবং দ্বিতীয় স্বানী রন ড্যানিয়েলে৷

ইএইচ/আরআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর