মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

এখন কেমন আছেন হাসান মাসুদ?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

এখন কেমন আছেন হাসান মাসুদ?
হাসান মাসুদ

গত ২৭ অক্টোবর রাতে প্রচণ্ড মাথা ব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। অসুস্থতার পর তাকে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। অভিনেতার অসুস্থতার খবরে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ। কেমন আছেন প্রিয় অভিনেতা? জানতে উদগ্রীব তারা।

অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল অভিনেতার সর্বশেষ শরীরিক অবস্থা প্রসঙ্গে সংবাদমাধ্যমে জানিয়েছেন, হাসান মাসুদের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে তাকে আরও অন্তত এক সপ্তাহ থাকতে হবে।

3rd-3_u68yNJ2

সানজিদার কথায়, ‘এখনই বাসায় ফেরার মতো অবস্থায় নেই। চিকিৎসকেরা আপাতত হাসপাতালেই রাখার পরামর্শ দিয়েছেন। বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষায় রক্তসহ কয়েকটি বিষয়ে সামান্য জটিলতা ধরা পড়েছে, সেগুলোর চিকিৎসা চলছে।’ 

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসান মাসুদের ইস্কেমিক স্ট্রোক ও মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। বর্তমানে তিনি নিউরোলজি, কার্ডিওলজি এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।  

556951162_1209505217879513_1943532658909187250_n

দীর্ঘদিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন হাসান মাসুদ। করেছেন সাংবাদিকতাও। অভিনয়ে নাম লিখিয়ে অল্প দিনেই পান জনপ্রিয়তা। তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ উল্লেখযোগ্য। 

 

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর