গুঞ্জন রয়েছে গোপনে বাগদান সেরেছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। আসছে বছর বসবেন বিয়ের পিঁড়িতে। এরইমধ্যে রাশমিকা মুখ খুললেন বিজয়ের সঙ্গে ঝগড়া ও বোঝাপড়া প্রসঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ঝগড়া ঝাটি কীভাবে সামাল দেন— জানিয়েছেন রাশমিকা। তার মতে বিজয়ের সঙ্গে ছোটখাট বিষয় নিয়ে ঝগড়া শুরু হয় তার। কোথায় যাবে, কীভাবে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে না— এই প্রশ্নগুলো তুললেই সমস্যার শুরু হয় সম্পর্কে। এই ছোট বিষয় থেকে ভুল বোঝাবুঝি শুরু হলে দুই পক্ষকেই সমস্যায় পড়তে হয়।
_20251004_120725750_20251025_112518876.jpg)
জীবনসঙ্গীর মাঝে কী কী গুণ থাকা উচিত— এ নিয়ে রাশমিকা বলেছিলেন, “জীবনের প্রতিটি পর্যায়ে তাকে আমার সঙ্গে থাকতে হবে। তার সঙ্গে থাকলে যেন আমি নিরাপদ বোধ করি।”
অভিনেত্রীর কথায়, “তিনি যে-ই হোন, তার মনে দয়ামায়া থাকতে হবে। আর থাকতে হবে আমার প্রতি সম্মান। সম্পর্কে যত্ন থাকাটা আমার কাছে অত্যন্ত জরুরি। সহানুভূতিশীল মন না থাকলে তার সঙ্গে পথ চলা মুশকিল।”

বিয়ে নিয়ে মুখ না খুললেও এর আগে সূত্র জানিয়েছিল, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সাতপাক ঘুরবেন রশমিকা ও বিজয়। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ভালোবাসা দিবসকে লক্ষ্য করে বিয়ের আয়োজন করছেন তারা। তবে এখনও পাকা হয়নি দিন।
অনেক দিন ধরেই বিজয়-রাশমিকাকে নিয়ে ফিসফাস দক্ষিণী চলচ্চিত্র পাড়ায়। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে একসঙ্গেও দেখা গেছে তাদের। এ নিয়ে ছড়িয়েছে গুঞ্জন। তবে বিজয়-রাশমিকা ছিলেন চুপচাপ। যদিও তাদের মতামতের ধার ধারেননি ভক্তরা। তারা ধরে নিয়েছিলেন প্রেম করছেন দুজনে। পরে বাগদানের খবর জানিয়ে দেয় ভক্তদের ধারণা-ই ঠিক ছিল।




