বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

শঙ্কামুক্ত নন শাহনেওয়াজ কাকলী 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

শঙ্কামুক্ত নন শাহনেওয়াজ কাকলী 

অসুস্থ বোধ করলে রোববার (১২ অক্টোবর) হাসপাতালে নেওয়া হয় পরিচালক শাহনেওয়াজ কাকলীকে। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানান তিনি স্ট্রোক করেছেন। আজ বৃহস্পতিবার কাকলীর বর্তমান অবস্থা জানালেন তার স্বামী অভিনেতা প্রাণ রায়।

ঢাকা মেইলকে তিনি বলেন, ‘এখনও শঙ্কামুক্ত নন তিনি (শাহনেওয়াজ কাকলী)। চিকিৎসক জানিয়েছেন এক সপ্তাহের আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব না। এরমধ্যে ভালোও হতে, খারাপও হতে পারে। আমার কাছে মনে হচ্ছে গত কালকের (বুধবার) তুলনায় আজকে একটু ভালো।’


বিজ্ঞাপন


শাহনেওয়াজ কাকলী চিকিৎসাধীন আছেন ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল বুধবার সেখানকার ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেছিলেন, ‘তিনি ইস্কেমিক স্ট্রোক করেছেন। শরীরের বাঁ পাশটা কিছু অবশ। সিটিস্ক্যান করানো হয়েছে। ফিজিওথেরাপিসহ প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা চলছে। তাঁকে আগামী দিনে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে।’

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘উত্তরের সুর’ ছবি পরিচালনার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন কাকলী। ছবিটি ভারতের গোয়া, কলকাতা ও থার্ড আই মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়। সেরা ছবি, পার্শ্ব-অভিনেত্রী ও শিশুশিল্পী ৩টি বিভাগে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর