মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

ইলিয়াস কাঞ্চনের জন্য ডিপজলের প্রার্থনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

ইলিয়াস কাঞ্চনের জন্য ডিপজলের প্রার্থনা

ভালো নেই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রায় সাত মাস ধরে অসুস্থ তিনি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে আছেন চিকিৎসাধীন। এতে উদ্বিগ্ন তার সহকর্মীরা। মন খারাপ জনপ্রিয় খল অভিনেতা এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হসেন ডিপজল। রূপালি পর্দার এ যাদুকরকে নিয়ে সামাজিক মাধ্যমে অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

নিজের ফেসবুকে আজ রোববার ডিপজল লিখেছেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাই অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন। তার জন্য কোটি মানুষের দোয়া, মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং আগের মতো উদ্যমী, প্রাণবন্ত রূপে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। ভালোবাসা ও প্রার্থনায় আমরা আছি তার পাশে।’


বিজ্ঞাপন


দেশে টিউমার ধরা পড়লেও পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। তিন মাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয়।

তবে চিকিৎসকরা জানান, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। জীবনের ঝুঁকি এড়াতে টিউমারের কেবল একটি অংশ অপসারণ করা হয়েছে। বাকিটা ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর