বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

বাবা হলেন সালমান খানের ভাই আরবাজ খান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

বাবা হলেন সালমান খানের ভাই আরবাজ খান 

মালাইকা আরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর গত বছর বিয়ে পিঁড়িতে বসেন অভিনেতা আরবাজ খান। বিয়ের দেড় বছরের মাথায় জানান বাবা হওয়ার সংবাদ। এবার ঘরে এলো নতুন অতিথি। আজ রোববার সন্তান জন্ম দিয়েছেন আরবাজের স্ত্রী সুরা খান। ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন আরবাজ-সুরা। জানা গেছে মা ও মেয়ে দুজনেই সুথ আছেন। এদিকে ভাইজানের পরিবারে নতুন অতিথির আগমনে আনন্দের বন্যা তার ভক্ত শিবিরে। বলিউডবাসীও জানাচ্ছেন অভিনন্দন।

মাস দুয়েক আগে বোন অর্পিতা খানের বাড়িতে ঈদ পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেতা ও সুরা খান। ওই পার্টিতে ঢোকার সময় পাপারাজ্জিরা তাদের একসঙ্গে ছবি তোলার অনুরোধ করলে অভিনেতা বিষয়টি এড়িয়ে যান। স্ত্রী সুরাকে পার্টির ভিতরে পাঠিয়ে দিয়ে একা ক্যামেরা পোজ দেন। আর তখনই সন্দেহ দানা বাঁধতে থাকে। 

পাপারাজ্জিদের ধারণ করা ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই গুঞ্জন ছড়িয়েছিল বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা। সেই গুঞ্জনই আরও জোরালো হয় যখন ক্লিনিকের বাইরে পাপারাজ্জিদের লেন্সবন্দি হন আরবাজ ও সুরা জুটি। সেই ভিডিওতে বেশ স্পষ্ট বোঝা যাচ্ছিল সুরার বেবি বাম্প।

২০০২ সালে প্রথমবার পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন আরবাজ খান। মালাইকা অরোরা-আরবাজ জুটির একমাত্র ছেলে আরহান খান। ছেলের বয়স যখন ২১ বছর তখন তারকা জুটির বিচ্ছেদ হয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর