শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

ফের বিজেপির তোপের মুখে জয়া আহসান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ১১:১৮ এএম

শেয়ার করুন:

ফের বিজেপির তোপের মুখে জয়া আহসান

ঢালিউড অভিনেত্রী জয়া আহসান দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক ও সিনেমা। দুই বাংলাতে সমান জনপ্রিয় তিনি। সিনেমার শুটিং কিংবা ব্যক্তিগত নানা কাজে বছরের বেশির ভাগ সময় ভারতের পশ্চিমবঙ্গে থাকেন। গতকাল রোববার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়োজিত দুর্গা পূজার কার্নিভালে জয়ার উপস্থিতিকে কেন্দ্র করে বিক্ষোপ করে বর্ধমান জেলার দুর্গাপুরে বিজেপি নেতারা।   

তবে অভিনেত্রীকে বিজেপি বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি। দুর্গা পূজার কার্নিভালের সভাস্থল ছাড়ার পরেই বিক্ষোভ কর্মসূচি করে বিজেপির নেতা কর্মীরা। ভারতে চলোমান প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই পূজার কার্নিভালকে ঘিরে জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করায় বিজেপি এই বিক্ষোপ কর্মসূচি পালন করে। 

537263004_18286381747281767_1782677633957189861_n

দুর্গাপুরের চতুর্থ বার্ষিক কার্নিভালে জয়া আহসান রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে মঞ্চ ছাড়তেই বিজেপির কর্মীরা প্রশ্ন তোলে দুর্গপূজার কার্নিভালে জয়া আহসান কেন? বাংলাদেশি অভিনেত্রীকে দুর্গাপুরে কার্নিভালে নিয়ে এসে মা দুর্গাকে অপমান করা হলো বলে অভিযোগ তোলে বিজেপি।

মাস দুই আগে ভারতীয় সিনেমায় বাংলাদেশি শিল্পীদের কাজ করা নিয়ে আপত্তি তুলেছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বাংলাদেশ প্রসঙ্গ টেনে জয়াকে কটাক্ষ করেন তিনি।  

image

এর আগে গত ১৫ জুলাই ভারতীয় কলকাতা পৌর করপোরেশনের নারী কাউন্সিলর জুঁই বিশ্বাস ভারতীয় সিনেমায় বাংলাদেশি শিল্পীদের কাজ করা নিয়ে আপত্তি তুলেছিলেন। নিজের ফেসবুকে জয়ার কাজ করা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন তৃণমূল নেত্রী। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর