রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

বিমানবন্দরে সাড়ে ৩ কেজি কোকেনসহ আটক অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

বিমানবন্দরে সাড়ে ৩ কেজি কোকেনসহ আটক অভিনেতা
বিশাল শর্মা

বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির অভিনেতা বিশাল শর্মাকে চেন্নাই বিমানবন্দরে সাড়ে ৩ কেজি কোকেনসহ আটক করা হয়েছে। সিঙ্গাপুর থেকে ভারতের ফেরার সময় রোববার (সেপ্টেম্বর ২৮) ভোরে গোয়েন্দা কর্মকর্তাদের হাতে বিমানবন্দরে আটক হন। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে এই মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। চেন্নাই কাস্টমস এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর যৌথ অভিযানে মাদক জব্দ করা হয়। বিপুল মুল্যের এই মাদক তার লাগেজে লুকিয়ে রাখা হয়েছিল।   


বিজ্ঞাপন



 
প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত অভিনেতা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। চেন্নাই কাস্টমস এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স অভিনেতার ট্রলি ব্যাগের নিচে লুকানো সাদা পাউডার খুঁজে পায়। পরে এটি কোকেন বলে নিশ্চিত করা হয়।  

অভিনেতাকে আটকের পর তদন্তে জানা যায় যে তিনি কম্বোডিয়া থেকে সিঙ্গাপুর হয়ে চেন্নাই এসেছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রলি ব্যাগটি তাকে কম্বোডিয়ায় একদল অপরিচিত লোক দিয়েছিল, যা চেন্নাই বিমানবন্দরে একজনের হাতে তুলে দেওয়ার কথা ছিল। যদিও কর্মকর্তারা দাবি করেছেন যে অভিনেতা কোকেন নিয়ে মুম্বাই বা দিল্লিতে যাচ্ছিলেন। 

বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান, আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বিশাল শর্মা। 


বিজ্ঞাপন


ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর